Author: নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। একই সঙ্গে গ্যাসের স্বল্পচাপে সাভার, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তৈরি পোশাক, ডাইং ও নিটিং শিল্প। রাজধানীসহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। অনেক স্টেশনে বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ কম থাকায় একটি সিলিন্ডার পূর্ণ করতে আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি সময়…

Read More

দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার তার রয়েছে। তবে তিনি বাংলাদেশের আইনগত এখতিয়ারের মধ্যে প্রবেশ করলেই প্রচলিত আইন…

Read More

তীব্র দাবানলে বিপর্যস্ত ইউরোপ। গ্রিসে ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিন দমকল কর্মী। প্রবল তাপপ্রবাহ ও ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জানা গেছে, গ্রিসের ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিওসি গ্রামের কাছে আগুন নেভানোর সময় দুই দমকল কর্মী তাদের গাড়িতে আটকা পড়ে নিহত হন। এছাড়া পেলোপোনেস অঞ্চলের গাইথিও এলাকায় আরেক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে প্রাণ হারান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। ক্রিট দ্বীপে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে…

Read More

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) আদালতে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এর আগে বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর আগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

Read More

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্র এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলছে। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে নিয়ে গিয়ে সাইবার স্ক্যামসহ বিভিন্ন অপরাধে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা…

Read More

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার ঢাকায় তাঁর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সার্জিও গরকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি…

Read More

রাজধানীর শ্যামবাজার এলাকায় ছিনতাইকালে কাঁচামাল ব্যবসায়ী মো. চুন্নু মিয়া হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড এবং ছিনতাইয়ের অপরাধে পৃথক কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মামুন ও বাবু ওরফে বাঘা বাবু। রায়ে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া ছিনতাইয়ের অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাভোগ করতে হবে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫ শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ৮১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫৫ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৯ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে…

Read More

মাত্র ১০ কার্যদিবসে অর্ধ লক্ষেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করেছে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।বৃহস্পতিবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের ১৪ টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭,৫৬৫ (সাত হাজার পাঁচশত পঁয়ষট্টি) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০ (দশ) কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩,৩৫৭ (তেতাল্লিশ হাজার তিনশত সাতান্ন) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখন পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৫০,২৬৪ (পঞ্চাশ হাজার দুইশত চৌষট্টি) টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের গন সংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ তথ্য…

Read More

জনগণের তথ্য জানার অধিকারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ল’ রিপোর্টার্স ফোরামের যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের পাশাপাশি সিনিয়র সদস্য এবং কার্যনির্বাহী কমিটির…

Read More