দেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য আয়োজিত ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ভাষা ও সংস্কৃতিতে পরিকল্পিতভাবে নতুন শব্দ চাপিয়ে দিয়ে দীর্ঘদিনের প্রচলিত শব্দগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। এটি সাম্রাজ্যবাদী তৎপরতার অংশ। তবে ভাষার জন্য রক্ত দেওয়া এ দেশের মানুষের মধ্যে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের শক্তি রয়েছে।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের সময়ে একশ্রেণির বুদ্ধিজীবী ক্ষমতাসীনদের তোষামোদি করেছেন। নিখোঁজ, গুম ও ভোটাধিকার হরণের মতো ঘটনায় তাঁরা নীরব ছিলেন। অন্যদিকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা সব সময় সত্য বলেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন।
রিজভী বলেন, দেশীয় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মিলিত আলোচনা ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন জাতীয় সংস্কৃতির চর্চা বাড়ানো এবং দেশের স্বাতন্ত্র্য রক্ষায় ভূমিকা রাখবে।
Keep Reading
Add A Comment

