আবারও ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে। আগামী বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছে আইফা কর্তৃপক্ষ।
সাংবাদিক সম্মেলনে করিনা কাপুর খান ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড তারকা সালমান খান, শাহিদ কাপুর, আলি ফজল ও রাশমিকা মান্দানাসহ আরও অনেকে। অনুষ্ঠানে আইফার আয়োজন ও আগামী আসরের পরিকল্পনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।
তবে এদিনের সাংবাদিক সম্মেলনে সবচেয়ে বেশি নজর কেড়েছে করিনা কাপুর খান ও শাহিদ কাপুরের একফ্রেমে উপস্থিতি। দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

