রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

