Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Read More

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তারা বলছে, সাম্প্রতিক একাধিক হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম ছিলো ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা। এসব হামলায় সম্ভাব্য জড়িতদের লক্ষ্য করেই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তানের সামরিক বাহিনী। বিষয়টি নিয়ে তাৎক্ষণাক কোনও মন্তব্য পাওয়া যায়নি আফগানিস্তানের তালেবান সরকারের। তবে, একটি আফগান সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) দু’টি সীমান্ত প্রদেশে এ হামলা করা হয়েছে। ওই সূত্র বলেন, “পাকটিকা প্রদেশের অবস্থিত একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলা করা…

Read More

জানুয়ারি মাসে সারাদেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, নৌ পথে ০৮ টি দুর্ঘটনায় নিহত ০৭ জন, আহত ০৬ জন ও ০৩ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৯৭ টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১২৩৮ জন আহত হয়েছে। রেলপথে ৩৭ টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত, ২৮ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এই সময়ে ২০৯ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত, ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ,…

Read More

গত মাসে ইরানজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনায় তেহরান আবারও ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই প্রাণহানির জন্য সরাসরি ইরানি নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করে ভিন্ন তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, সাম্প্রতিক ‘সন্ত্রাসী অভিযানে’ ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন বলে সরকার একটি তালিকা প্রকাশ করেছে। নিহতদের মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে তিনি দাবি করেন। আরাগচি আরও উল্লেখ করেন, এই তালিকার ৬৯০ জন ছিলেন সরাসরি ‘সন্ত্রাসী’, যাদের অর্থ ও অস্ত্র…

Read More

বাংলাদেশ ও নতুন বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ করতে চায় ভারত।শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়ের পরই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং মোদির একটি চিঠি হস্তান্তর করেন। সেই চিঠিতে গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ভারতের সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাণিজ্য, কূটনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় দিল্লি। সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আটজনের দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল সরকার। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের দায়িত্ব প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে— রাজনৈতিক উপদেষ্টা: সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়: মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়: অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ…

Read More

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করছি, নতুন সরকারকে সর্বোচ্চ সহায়তা করতে চাই। তবে বকেয়া না পেলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা খুবই কঠিন বলে জানিয়েছে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে বিআইপিপিএ প্রেসিডেন্ট কে এম রেজাউল হাসনাত এমন মন্তব্য করেছেন। বিআইপিপিএ’র পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে, বকেয়া না পেলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে না। এক প্রশ্নের জবাবে বিআইপিপিএ’র সাবেক প্রেসিডেন্ট ইমরান করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় (২০২৪ সালের জুনে) বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ছিল ৪ মাসের বিলের সমান। বর্তমানে বকেয়ার পরিমাণ এখন ৮ থেকে ১০ মাসে গিয়ে ঠেকেছে। অন্তর্বর্তীকালীন…

Read More

পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের পূর্ণ আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী, যা পূরণে মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারের প্রধান লক্ষ্য হলো নির্বাচনি ইশতেহারের দ্রুত বাস্তবায়ন। বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে গণতান্ত্রিক সংস্কারের দাবি রয়েছে, তা পূরণে…

Read More

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পর্যাপ্ত বিমান ও নৌ-সামরিক শক্তি জড়ো করা হয়েছে। এগুলোর মাধ্যমে কয়েক দিনের মধ্যেই হামলা চালানোর সক্ষমতা রয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি ও এর বহর বর্তমানে ইরানের নিকটবর্তী অঞ্চলে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। বেশ কিছু রিফুয়েলিং…

Read More

বলিউডের একসময়কার ‘হিরো নম্বর ওয়ান’। আর সেই তারকাই কিনা যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে কখনও সাধারণ ট্যাক্সিতে চড়ছেন, আবার কখনও বা স্থানীয় অনুষ্ঠানে নেচেগেয়ে পারফর্ম করছেন। আর সেসমস্ত ছবি-ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই গ্ল্যামারদুনিয়ার অন্দরে ফিসফাস, দেউলিয়া হয়ে নাকি পথে বসার জোগাড় গোবিন্দার! সত্যিই কি নয়ের দশকে লাগাতার ‘হিট’ উপহার দেওয়া তারকার এমন করুণ দশা? জল্পনার জল গড়াতেই মুখ খুললেন গোবিন্দার পরিবারের সদস্য। উল্লেখ্য, চব্বিশ সাল থেকেই নানা কারণে চর্চায় গোবিন্দা। বিগত এক বছরে কখনও ডিভোর্স জল্পনা, আবার কখনও বা স্ত্রী সুনীতার বেফাঁস মন্তব্যের জেরে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন বলিউড তারকা। কান্নাকাটি করে সম্প্রতি আবার অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও এনেছেন…

Read More