Author: আন্তর্জাতিক ডেস্ক

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তবে এ বিষয়ে ইইউর ‘অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট’ (Anti-Coercion Instrument) ব্যবহারের কথা এখনই ভাবা হচ্ছে না বলেও জানান তিনি। রোববার (স্থানীয় সময়) আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল মার্টিন বলেন, ‘পরিস্থিতির গতি খুব দ্রুত এবং নাটকীয়ভাবে বেড়েছে। এতে কোনো সন্দেহ নেই—যদি এই শুল্ক আরোপ করা হয়, তাহলে ইউরোপ অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতির সৃষ্টি হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্যই সংলাপ প্রয়োজন। আপাতত আমরা নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিষয়ে…

Read More

জুলাই অভ্যুত্থানে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনও বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল…

Read More

২০২৫ এর ডিসেম্বরে ‘ধুরন্ধর’ পারফরম্যান্সের পর ফের ছকভাঙা চরিত্রে অক্ষয় কুমার। ‘রহমান ডাকাতে’র চরিত্রে তাঁর অভিনয় ও FA9LA-র র‍্যাপ গানে তাঁর অভিনব ডান্সস্টেপ তুমুল ভাইরাল হওয়ার পর এবার অন্যধরনের চরিত্রে দেখা যাবে এবার অক্ষয়কে। ‘ধুরন্ধরে’র তুমুল সাফল্যের পর এবার দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক হতে চলেছে অক্ষয় খান্নার। পূজা কল্লুরুর পরিচালনায় এবার তেলুগু ছবির হাত ধরে দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক ঘটছে অক্ষয়ের। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু করেছেন পর্দার ‘রহমান ডাকাত’। ছবির নাম ‘মহাকালী’ মাইথোলজিক্যাল ঘরানার এই ছবিতে ‘অসুরাগুরু শুক্রাচার্যে’র ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এই মুহূর্তে জোরকদমে হায়দ্রাবাদে চলছে ছবির শুটিং। উল্লেখ্য, প্রশান্ত বর্মার সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন ছবি হতে চলেছে এটি। ছবিতে মুখ্য…

Read More

গ্রিনল্যান্ড নিয়ে ক্রমশ উত্তাপ বাড়ছে। আগেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার পর যৌথ সামরিক মহড়ার অছিলায় ডেনমার্ক নিয়ন্ত্রিত সেনা পাঠিয়েছে ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপের একাধিক দেশ। এই অবস্থায় হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা করলেন ট্রাম্প। ট্রুথ সোশালের একটি পোস্টে তিনি জানালেন, এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এই শুল্ক লাগু হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

Read More

গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন ছিল। তবে ওই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন এখন ইরানে হামলা না চালান। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলার ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল. মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনের বিধান সম্পর্কে সচেতন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ বিষয়ে চিঠি দিয়ে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর বিধান অনুসরণসংক্রান্ত পরিপত্র সংশ্লিষ্ট সবাইকে জানাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের…

Read More

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বোনের টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রবিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার দিন ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন প্রত্যাশা করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরে বলেন, দুদক অভিযোগ…

Read More

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে আজকের মতো অবরোধ স্থগিত করেছেন তারা। বুধবার বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা জানান বৃহস্পতিবার থেকে তাঁদের লাগাতার কর্মসূচি চলবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। মাসুম বিল্লাহ আরও বলেন আজকের কর্মসূচি শেষ হলেও…

Read More

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গোলাগুলি এবং এতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমার প্রান্ত থেকে ছোড়া গোলার আঘাতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু মারাত্মকভাবে আহত হয়। রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশের দিকে বিনা প্ররোচনায় গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি দুই দেশের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য বড় অন্তরায়। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যে পরিস্থিতিই বিরাজ করুক না কেন, তার…

Read More

দেশের ডিজিটাল বিপ্লবকে আরও ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের হাতের নাগালে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আকাশচুম্বী দামের কারণে যারা পছন্দের স্মার্টফোনটি কিনতে দ্বিধায় ছিলেন, তাদের জন্য মুঠোফোন আমদানিতে ২৫ শতাংশ হার শুল্ক কমিয়ে মাত্র ১০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ আমদানিকৃত ফোনের ওপর বিদ্যমান শুল্ক ৬০ শতাংশ কমানো হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুঠোফোন আমদানিতে শুল্ক এক ধাক্কায় ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত বিদেশি ফোনের পাশাপাশি দেশে তৈরি বা সংযোজিত ফোনের দামও উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী…

Read More