Author: বিনোদন ডেস্ক

দু’দশক পর ভারতে পারফর্ম করবেন শাকিরা। মার্কিনী পপ তারকা চলতি বছর এপ্রিলে দু’টি শহরে পারফর্ম করবেন। জানা গিয়েছে, মুম্বই aaও দিল্লিতে পারফর্ম করবেন তিনি। আগামী ১০ এপ্রিল গ্র্যামি জয়ী শিল্পী পারফর্ম করবেন মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠান আগামী ১৫ এপ্রিল। ২০০৭ সালে মুম্বইয়ে শাকিরার কনসার্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছিল। দর্শকমহলে এবারও ফের তেমনই সাড়া ফেলবে বলে মনে করছেন আয়োজকরা। শাকিরা এ প্রসঙ্গে বলেছেন, ‘ভারতে পারফর্ম করা আমার কাছে সবসময় আকর্ষণীয়। ভারতের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ হবে, এর জন্য মুখিয়ে রয়েছি।’

Read More

পাকিস্তানের  আর্থিক ক্ষেত্রে প্রতিটি মাপকাঠিতেই কার্যত বেহাল দশা। প্রকৃত উন্নয়নের অভাবে বেরোজগারি ও মূল্যবৃদ্ধিতে ধুঁকছে সেদেশের আম আদমি। সম্প্রতি প্রকাশিত দারিদ্র সূচকে তারই প্রতিফলন দেখা গেল। পাকিস্তানে দারিদ্র সূচক পৌঁছল ২৯ শতাংশে। গত ১১ বছরে এই হার সর্বোচ্চ। অর্থাৎ দেশের এক তৃতীয়াংশ মানুষই দারিদ্র সীমার নীচে রয়ে গিয়েছে। সেইসঙ্গে বেড়েই চলেছে আয়ের বৈষম্য। যা গত ২৭ বছরের রেকর্ড ছুঁয়েছে। শুক্রবার পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রকের আর্থিক সমীক্ষায় এমনই বেহাল চিত্র বেআব্রু হয়েছে। সমীক্ষা অনুযায়ী, অন্তত ৭ কোটি পাকিস্তানি চরম দারিদ্রসীমার নীচে বসবাস করছে। যাদের মাসিক আয় পাকিস্তানি মুদ্রায় ৮ হাজার ৪৮৪ টাকার কম। ২০১৪ সালে পাকিস্তানের দারিদ্র সূচক ছিল ২৯.৫ শতাংশ। শাহবাজ…

Read More

অন্তত আগামী দুই বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বিগত আওয়ামী লীগ শাসনামলে প্রায় নিয়মিত বিরতিতে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মানুষ অতিষ্ঠ ছিলো, সেই বিষয়টি বিবেচনায় রেখে বিদ্যুতের দাম না বাড়িয়ে সংকট সমাধানের চেষ্টা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নবনির্বাচিত বিএনপি সরকারের বিদ্যুৎ বিভাগের দুই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার বিদ্যুৎখাতের বিতরণ ও সঞ্চালন লাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।এসময় বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমসহ বিদ্যুৎ বিতরণ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কোম্পানির…

Read More

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।বাধা প্রদানকারি ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব সামনে ক্যাবের মানববন্ধন থেকে এমন দাবি জানানো হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট জব্বার মন্ডল অভিযানে গেলে বাধা প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ব্যবসায়ী নেতা বারবার দোকান বন্ধের হুমকি দিতে থাকেন। বক্তারা বলেন, চকবাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো সরকারি কার্যক্রমে অনৈতিকভাবে বাধা প্রদান করেন। তার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় জনগণ ক্ষুব্ধ। ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর…

Read More

রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক মেসেজে এ তথ্য জানান। বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে।

Read More

পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা সবসময়ই একটি দূরদর্শী পন্থায় জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে এসেছি। আমার মতে, জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে আমরা একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিতে পারবো।

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। শিক্ষা অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন।…

Read More

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।শনিবার তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই। ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে…

Read More

লিওনেল মেসির ইন্টার মিয়ামি গত মৌসুমে এমএলএস চ্যাম্পিয়ন হয়ে দারুণ ফর্মে ছিল। সবাই ভেবেছিল নতুন মৌসুম শুরুতেই তারা উড়বে। কিন্তু ২০২৬ সালের প্রথম ম্যাচেই তাদেরকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। সন হিউং-মিনের দল ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মিয়ামিকে। ম্যাচটা হয়েছে লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৬৭৩ জন দর্শক। যা এমএলএসের ওপেনিং উইকেন্ডের সর্বোচ্চ দর্শকসংখ্যা। অনেকেই মেসিকে দেখতে এসেছিলেন, গোলাপি জার্সিতে স্টেডিয়াম ভরে গিয়েছিল। মেসির প্রতিটি বল ছোঁয়ায় গ্যালারি উত্তাল হয়ে উঠছিল। কিন্তু মাঠের খেলায় মিয়ামি একদমই ছন্দে ছিল না। এলএএফসির প্রথম গোলটা আসে ৩৮ মিনিটে। সন হিউং-মিন দারুণ একটা পাস দেন, আর ডেভিড মার্টিনেজ সেটা…

Read More