Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত (প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে) কোনো ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল…

Read More

ভোলার তুলাতুলিতে গভীর নলকূপ বসাতে গিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৭টায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী জনতার ভিড় জমে। জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা পাড় এলাকার বাসিন্দা জেবল হক মাঝি পারিবারিক ব্যবহারের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন। রবিবার বিকেলে ঠিকাদারের শ্রমিকরা চুক্তি অনুযায়ী প্রায় ৭০ ফুট পাইপ বসিয়ে পানি উত্তোলনের চেষ্টা করে। কিন্তু পানি না উঠে পাইপের ভেতর থেকে গ্যাসের মতো শব্দ বের হতে থাকে। পরে কল চাপলে গ্যাস বের হতে দেখা যায় এবং গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালালে তা জ্বলে…

Read More

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় খুলছেন। এটি নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এসব কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই। সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম দলের কার্যালয়ে গেলেন মির্জা ফখরুল। এসময় তিনি দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, এ কার্যালয়েই ম্যাডামের সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি। মির্জা ফখরুল বলেন,…

Read More

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন, জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা। অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা মরিচ ও নষ্ট হলুদ ব্যবহার করে মসলা তৈরি করা হচ্ছিল। বিশেষ করে, মসলার রঙ আকর্ষণীয় করতে সেখানে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল বা টেক্সটাইল রং ব্যবহার করতে দেখা যায়। অভিযানকালে কারখানা থেকে আনুমানিক ৫…

Read More

পরমাণুচুক্তি নিয়ে ক্রমেই চাপ বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন সামরিক অভিযানের হুঁশিয়ারি। এরই মধ্যে ফের বিক্ষোভে উত্তাল হল ইরান। শনিবার দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা হাতে সরকারবিরোধী আন্দোলনে সামিল হল অসংখ্য ছাত্র-জনতা। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ, স্লোগান উঠল ‘একনায়কের মৃত্যু চাই’। গত ডিসেম্বর মাস থেকে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ইরান। গত ৮ ও ৯ জানুয়ারি আন্দোলন চরমে পৌঁছায়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পালটা কঠোর দমননীতি প্রয়োগ করে খামেনেই প্রশাসনও। সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিন হাজারের কিছু বেশি হলেও, বেসরকারি মতে সংখ্যাটা অন্তত ৭ হাজার। প্রতিবাদে শনিবার নতুন করে আন্দোলনে শামিল হয় ইরানের হাজার হাজার ছাত্র। তাদের সঙ্গে যোগ দিলেন সাধারণ মানুষও। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ…

Read More

২৬ বছর পর পর্দায় ফের জুটি বাঁধছেন শিল্পা শেট্টি ও জ্যাকি শ্রফ। তবে সিনেমা নয়, একটি সিরিজে দম্পতির ভূমিকায় দেখা যাবে তাঁদের। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই সিরিজে দুই চরিত্রের রসায়ন, জটিলতা ফুটে উঠবে বলে খবর। প্রাইম ভিডিওর এই সিরিজের জন্য ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে দু’জনের কাছে। যদিও তাঁরা সিরিজটির জন্য এখনো চুক্তিবদ্ধ হননি বলেই খবর। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জঙ্গ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জ্যাকি ও শিল্পা। সেই ছবির ২৬ বছর পর তাঁদের পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা। শোনা যাচ্ছে, ৮ পর্বের এই সিরিজের জন্য বাকি কাস্টিংও শুরু হয়েছে। জ্যাকি ও শিল্পার তরফে সবুজ সংকেত মিললেই শ্যুটিং শুরু করবেন নির্মাতারা।

Read More

নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরইমধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘের পর সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় খলিল শেখ (৬৫) তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০)…

Read More

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করোপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করোপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার এ নিয়োগ দেয়।আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পর ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Read More

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ নয় জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আট জনের নাম জানা গেছে। তারা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। স্থানীয় লোকজন জানান, ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরে হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এই বিস্ফোরণের…

Read More