Author: নিজস্ব প্রতিবেদক
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জেলের এক জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল মাছ। পরে ওই মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাছবোঝাই ট্রলারটি কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী ঘাটে ভেড়ে। একইদিন ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে। ট্রলার মালিক মোহাম্মদ মিজান ও হারুন জানান, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে জাল ফেলার পর গত মঙ্গলবার বিকালে জালে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন গড়ে ৫ থেকে ৬ কেজি। মোট মাছের ওজন ১০০ মণ হয়েছে। এসব মাছ ২৪ হাজার টাকা মণ হিসাবে ২৪ লাখ টাকায় বিক্রি করেছি। ঘাটে পৌঁছানোর পর…
অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কের টানাপড়েন নতুন নয়। বহুবারই ক্যামেরাবন্দিদের আচরণে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি। তবে সেই ব্যক্তিগত সম্পর্কের রেশ নাতি অগস্ত্য নন্দের ক্যারিয়ারে পড়বে কি না এমন প্রশ্ন উঠতেই সাফ জবাব দিলেন জয়া। তার বিশ্বাস, ভাগ্য ঠিক থাকলে কোনো শক্তিই অগস্ত্যকে থামাতে পারবে না। কয়েকমাস আগেই ছবিশিকারিদের পোশাক ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জয়া বচ্চন। এর প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলোচনায় আসে— ছবিশিকারীদের সাথে এমন তিক্ত সম্পর্ক নাতি অগস্ত্য নন্দার কর্মজীবনে কোনো প্রভাব ফেলবে কিনা। অগস্ত্যর ক্যারিয়ার নিয়ে অকপটে জয়া বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি অগস্ত্যর ভাগ্য বদলাতে পারবে না। তার যদি তারকা হওয়ার…
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত ‘কক্সবাজার এলপিজি স্টেশন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রামু ও উখিয়া স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ মোট ১০টি ইউনিট অংশ নেয়।…
মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এতে মিয়ানমার ছাড়াও বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি জেলায় অনুভূত হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে গত বছর পেশাগত দায়িত্ব পালনের সময় রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের প্রাণহানির জন্য ইসরায়েলি সামরিক বাহিনী দায়ী বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বুধবার প্রকাশিত সিপিজের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। সংস্থাটি জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে। ২০২৪ সালের ধারাবাহিকতায় গত বছরও অধিকাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিপিজের তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েলি গোলাবর্ষণে ৮৬ জন সাংবাদিক নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন গাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইয়েমেনে…
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট সেল গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেলের গঠন অনুযায়ী সভাপতি উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ভূমি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকবৃন্দ এই সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পানি…
জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট মামলাটির শুনানি ১ মার্চ নির্ধারণ করা হয়েছে বুধবার। বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকরা শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে এ রিট করেন তিনি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট…
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের এই বহুল প্রতীক্ষিত সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ পয়েন্টের লড়াই হয়ে উঠবে। এর আগে ভেন্যু নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার ঘোষণার সঙ্গে মিল রেখেই চূড়ান্ত সূচিতে রাখা হয়েছে ডারউইন ও ম্যাকাই। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে এবং ম্যাচটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়, যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ সর্বশেষ…
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। সোমবার সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে এবং নতুন দর কার্যকর হয়েছে সকাল ১০টা থেকে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণ…
নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত আইজিপি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। র্যাঙ্ক ব্যাজ পরানোর মধ্য দিয়ে নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা পূর্ণতা পেল। এর আগে, বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। সেখানে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই কর্মকর্তা একে অপরের সাথে…
