Author: অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা। গত বছরের (৩১ ডিসেম্বর) বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে,জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন, অসুস্থতা সত্ত্বেও দেশ ত্যাগ করেননি। দেশের প্রতি তার ভালোবাসা ও মাটির প্রতি টান মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তাই তাঁর প্রয়াণে মানুষ গভীরভাবে ব্যথিত হয়েছে এবং সেই আবেগ থেকেই তারা জানাজায় সমবেত হয়েছে। জনগণ আশা করে, দেশনেত্রীর…

Read More

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী হামলার বৃদ্ধি হলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। নতুন এই প্রতিবেদনে আঞ্চলিক উত্তেজনার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের মধ্যে সম্প্রতি করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা, সাম্প্রতিক সংঘর্ষ এবং সীমান্ত পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। সিএফআর উল্লেখ করেছে, যদিও ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা ও ইউক্রেনসহ বিভিন্ন সংঘাত নিরসনে উদ্যোগ নিয়েছে, দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে উত্তেজনা এখনো উদ্বেগের কারণ। বিশেষ করে ভারত-পাকিস্তান এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে পরিস্থিতি…

Read More

মা খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন; তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার হিসেবে গভীরভাবে অনুভব করছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। বৃহস্পতিবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। মায়ের অনুপস্থিতি ভাষায় প্রকাশ করা সম্ভব না জানিয়ে তিারেক রহমান বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায়…

Read More

রাজশাহীর পুঠিয়ায় কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— নাটোরের সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। আর আহতের নাম রায়হান। তিনি পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ঝলমলিয়ায়…

Read More

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় মৌচাক ফ্লাইওভারের এ ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। ‎বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। এছাড়াও, দু’জনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Read More

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সাধারণ গ্রাহকরা আজ থেকে তাদের আমানতের অর্থ ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে এক গ্রাহকের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এদিকে, পাঁচটি ইসলামি ব্যাংকের আমানত ফেরতের সময়সূচি নির্ধারণ এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্কিমের বিস্তারিত প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।…

Read More

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ব নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছেন ৩ জানুয়ারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান। এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের কথা ছিল। ইপিবি সচিব তরফদার সোহেল রহমান জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ ৩১ ডিসেম্বর বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে মেলার উদ্বোধন ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি করা হয়েছে। সেদিন সকাল ১০টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.…

Read More

নতুন বছরের প্রথম দিনেই পর্দা উঠছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মেলার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হাসান আরিফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব জানান, এবারের মেলা ডিজিটাল আধুনিকায়ন ও দর্শনার্থী সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টল বরাদ্দ থেকে শুরু করে টিকিটিং—সবই থাকছে অনলাইনে। দর্শনার্থীরা কিউআর কোড স্ক্যান করে দ্রুত মেলায় প্রবেশের সুবিধা পাবেন। যাতায়াতের জন্য বিআরটিসির ২০০টিরও বেশি ডেডিকেটেড…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে , কোনও ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ…

Read More