Author: আন্তর্জাতিক ডেস্ক

ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা, হাহাকার, কান্নার রোল। উপত্যকার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলার ক্ষত আজও দগদগে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় ২৬ নিরীহ নাগরিকের মৃত্যু ভারতের ইতিহাসে স্থায়ী এক শোকচিহ্ন নির্মাণ করেছে। গোটা দেশকে কাঁদিয়েছে পহেলগাঁও। সেই হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা কাসুরির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওয় সেই লস্কর নেতাকে বলতে শোনা গিয়েছে, ”ভারত আমাকে ভয় পায়!” হাফিজ সইদের ‘ডানহাত’ সইফুল্লা কাসুরি। সে এখন বহাল তবিয়তে পাকিস্তানেই গাঢাকা দিয়ে আছে, এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা গিয়েছে। এবার পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানেই সেই লস্কর নেতাকে দেখা গেল ‘ভাষণ’ দিতে। ঠিক কী বলতে শোনা যাচ্ছে তাকে? সইফুল্লার…

Read More

আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন। মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেট গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে…

Read More

ভারতের মধ্য প্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি সরকারি গবেষণা প্রকল্পে কোটি কোটি রুপি অনিয়মের ছাপ পড়েছে। এই প্রকল্পে গরুর গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির চেষ্টা করা হচ্ছিল। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পে রাজ্য সরকার প্রায় ৩.৫ কোটি রুপি বরাদ্দ করেছিল। লক্ষ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত পণ্যের সংমিশ্রণে নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। তবে দীর্ঘ এক দশকেও কোনো কার্যকর ফলাফল দেখা যায়নি। বরং তহবিল ব্যবহারে ব্যাপক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সালের ব্যয়ের নথিপত্র পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির তথ্য…

Read More

ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি উঠেছে। সাম্প্রতিক ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগের পর ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতির কারণে নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হতে পারে, যদিও সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে ইন্টারনেট যোগাযোগ ব্যাপকভাবে সীমিত বা বিচ্ছিন্ন থাকায় প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে যেসব তথ্য ও ভিডিও বাইরে আসছে, সেগুলো বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলছে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো ভিডিওগুলোতে হতাহতের উপস্থিতির ইঙ্গিত দেখা…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌ ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে তারা। খবর ইন্ডিয়া টুডের। শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, এই ঘাঁটিটি একটি নৌ ‘ডিটাচমেন্ট’ (পুরো নৌবাহিনীর একটি বড় ঘাঁটির মতো নয়, বরং ছোট আকারের নৌযান মোতায়েনের জন্য পৃথক ইউনিট হিসেবে কার্যকর হবে) হিসেবে কাজ করবে। এখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এই নৌ ঘাঁটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে। এতে অতিরিক্ত অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন কম হবে।…

Read More

বলিউড ইতিহাসের দুই কালজয়ী সিনেমা ‘বাজিগর’ ও ‘দেবদাস’। এই সিনেমাগুলো শাহরুখ খানকে পৌঁছে দিয়েছে খ্যাতির শিখরে। তবে অবাক করা তথ্য হলো, এই দুটি ব্লকবাস্টার সিনেমার জন্যই নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সালমান খান। কিন্তু সালমান ফিরিয়ে দেওয়ায় সুযোগটি লুফে নেন কিং খান। কাজল ও শিল্পা শেঠির বিপরীতে ‘বাজিগর’ ছবিতে নেতিবাচক বা খল চরিত্রে অভিনয় করে নজির স্থাপন করেছিলেন শাহরুখ। নব্বইয়ের দশকের শুরুতে এই সাহসী চরিত্রটি করার প্রস্তাব প্রথমে গিয়েছিল সালমানের কাছে। সালমান তখন ক্যারিয়ারের তুঙ্গে থাকলেও ইমেজ সংকটের ভয়ে ছবিটি করতে রাজি হননি। পরবর্তী সময়ে শাহরুখ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারে বড় মোড় নিয়ে আসেন। ‘দেবদাস’ কেন করেননি সালমান? সঞ্জয়…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Read More

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিতকরণ সংক্রান্ত’ নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই ক এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। গত ৬ জানুয়ারি চিঠিটি সই করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় মাননীয় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের…

Read More

দেশে চাল উৎপাদনে ঘাটতি না থাকলেও দাম বাড়ার পেছনে উৎপাদন খরচ ও ব্যবসায়ী সিন্ডিকেটকে বড় কারণ হিসেবে দায়ী করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। গবেষণার তথ্য উপস্থাপনকালে ড. ফাহমিদা খাতুন বলেন, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৩১ মিলিয়ন মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে প্রায় ৪৪ মিলিয়ন টন। অর্থাৎ উৎপাদনে কোনো ঘাটতি নেই। এরপরও চালের দাম বাড়ছে, যা বাজার ব্যবস্থাপনার বড় দুর্বলতার…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভকারীরা দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ট্রাম্পকে সন্তুষ্ট করা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি এসব কথা বলেন। শনিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান এই বিক্ষোভকে ‘সহিংস নাশক কার্যক্রম ও ব্যাপক ভাঙচুরে’ রূপ দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, হুমকি, উসকানি এবং অস্থিতিশীলতা ও সহিংসতাকে ইচ্ছাকৃতভাবে উৎসাহ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট…

Read More