Author: আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ তার স্ত্রীকে আটক করেছে ও তাদের দেশ থেকে সরিয়ে নিয়েছে। শনিবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে পানামায় তৎকালীন নেতা ম্যানুয়েল নরিয়েগাকে অপসারণের পর এটিই কোনো লাতিন আমেরিকান দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টিভিতে বলেন, সরকার জানে না প্রেসিডেন্ট ও তার স্ত্রী বর্তমানে কোথায় আছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে কিছুই জানি না।…
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরের হামলা চালিয়েছে। এতে ভেনেজুয়েলার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র সরকার বা ভেনেজুয়েলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি সত্য হলে তা ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করবে না পুলিশ। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার। হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং সাংবাদিক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তাঁর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বর্তমানে শূন্য হয়েছে বিএনপি চেয়ারপারসনের পদটি। এখন পর্যন্ত পদটিতে নতুন কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও দলটির গঠনতন্ত্র অনুযায়ী এই পদে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানই দায়িত্ব পালন করবেন। সে হিসেবে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের বর্তমানে চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পালন করার কথা। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় চেয়ারম্যানের কার্যাবলি, ক্ষমতা, দায়িত্বসহ বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট ধারার ‘গ’ উপ-ধারায় রয়েছে ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত বিধান। সেখানে উপ-ধারা গ (৩) এ বলা হয়েছে, যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন…
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু এবং ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় আইনপ্রণেতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আইনপ্রণেতা কৈলাশ বিজয়ভার্গীয়ার মতে, মধ্যপ্রদেশের এ শহরে অন্তত ৯ জন মারা গেছেন। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী রয়টার্সকে মুঠোফোনে জান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইন্দোরে চিকিৎসাধীন এক ব্যক্তির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। ছবি: এএনআই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইন্দোরে চিকিৎসাধীন এক ব্যক্তির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। ছবি: এএনআই ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু এবং ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এ নিয়ে তিন বছরের বেশি সময় পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থবছর ২০২১–২২ এর পর এই প্রথম রিজার্ভ এই মাত্রায় পৌঁছাল। এতে করে দেশের আমদানি ব্যয় পরিশোধের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশের মাসিক আমদানি ব্যয় ৫ দশমিক ৫০ বিলিয়ন ডলারের বেশি। সেই…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন! সম্প্রতি মস্কোর এমন বিস্ফোরক দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে। বুধবার রাশিয়ার তরফে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে তথ্য যাচাইকারী কিছু ওয়েবসাইটে দাবি করা হচ্ছে, মস্কো যে ভিডিওটি প্রকাশ করেছে, তা ভুয়ো। বিশেষজ্ঞদের একাংশের মতে, ইউক্রেন যুদ্ধ জিইয়ে রাখতেই নতুন ষড়যন্ত্র করেছেন পুতিন। তথ্য যাচাইকারী ওয়েবসাইটের পাশাপাশি বহু এক্স ইউজারও এমনটাই দাবি করছেন। তাঁরা জানাচ্ছেন, ভিডিওটিতে একাধিক অসঙ্গতি রয়েছে। ভিডিওটিতে একটি গাড়িকে দেখা গিয়েছে। তাজা বরফের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় টায়ারের কোনও চিহ্ন নেই। তাছাড়া ভিডিওটিতে যে শব্দ শোনা যাচ্ছে, সেটিও মানও খুব খারাপ। এক্স ইউজারদের দাবি, ভিডিও কৃত্রিম…
পুরোপুরি শীতের মৌসুমে রাজধানীর কাঁচাবাজারগুলো যেন রীতিমতো সবজির উৎসবমুখর চেহারা নিয়েছে। বাজারজুড়ে শীতকালীন সবজির প্রাচুর্য, আর তার সঙ্গে তাল মিলিয়ে কমেছে দামও। দীর্ঘদিন পর সবজির দামে স্বস্তি ফিরে পাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা। সপ্তাহের যেকোনো দিনই এখন বাজারে দেখা যাচ্ছে বাড়তি ভিড়, ব্যাগ ভরে সবজি কিনছেন মানুষ। শুক্রবার রাজধানীর শ্যামবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, টমেটো, পালংশাক, লালশাকসহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি সহজলভ্য। বেশির ভাগ সবজির কেজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। কিছু শাকসবজি তো আরও কম দামে মিলছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য বাড়তি স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমাানে ফুলকপি প্রতিটি…
ফুলবাড়ী সীমান্তে গংগাহাট ক্যাম্পে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বিজিবি। তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে বিজিবি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসির উদ্দিন। তার ব্যাটালিয়ন নম্বর ১১৪৬০৪। বিজিবি সূত্রে জানা যায়, টহলের উদ্দেশে অস্ত্র নিয়ে বের হয়ে সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশে যান সিপাহী নাসির উদ্দিন। সেখানে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে তিনি নিজ বুকে এক রাউন্ড গুলি চালান। এ সময় টহল পার্টি ফল ইন অবস্থায় ছিল। হঠাৎ গুলির শব্দ…
