Author: আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়েছে সোনার বাজারে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম উঠেছে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এদিন স্পট সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত ২৯ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। গত ২৬ ডিসেম্বর একবার সোনার দাম রেকর্ড ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলার স্পর্শ করেছিল। এদিন ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তি ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৩ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট রূপা ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ১৮ ডলারে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র আজ রোববার নিশ্চিত করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।” দলীয় সূত্রে জানা গেছে, এই সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়…
সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথমে ভূমিকম্পটি ৫ দশমিক ২ ও দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন। সিলেট নগরী ও আশপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গেলো…
সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটক করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। একইভাবে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে, সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সংলাপ’ হওয়া দরকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস…
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণের আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। লেবাননের পক্ষ থেকেও নিহতদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ঘটনার আগে একই দিনে দক্ষিণাঞ্চলের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি আইতারুন এলাকার আশপাশে একাধিক দাহ্য গোলাবারুদ ছোড়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেবাননের…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির সরকার যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মেনে চললে দ্বিতীয়বার সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছেন, যদি কলম্বিয়া ও মেক্সিকো অবৈধ মাদকপথ কমাতে ব্যর্থ হয়, তাহলে সেখানেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, ‘অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালো শোনাচ্ছে।’ কিউবার কথাও উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র দেশটি ‘স্বাভাবিকভাবেই পতনের পথে রয়েছে।’ ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর গত…
একসময়ে ছিলেন অনুরাগী সেখান থেকে এখন তুমুল বন্ধুত্ব। তাঁরা আর কেউ নন, বাংলা বিনোদুনিয়ার দুই জনপ্রিয় তারকা। একজন হলেন অভিনেতা বিশ্বনাথ বসু ও অন্যজন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জোজো। বন্ধুত্বের গভীরতা তাঁদের অনেক। আর তাই খুনসুটিতেও মাততে ভোলেন না তাঁরা। রবিবাসরীয় সকালে অভিনেতার সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল তেমনই এক খুনসুটির ঝলক। এদিন সকালে সোশাল মিডিয়ায় বিমানে বন্ধু জোজোর সঙ্গে যাত্রাকালীন ছবি পোস্ট করেন বিশ্বনাথ।সেখানেই দেখা যাচ্ছে জোজোর কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছেন বিশ্বনাথ। ক্যাপশনে খুনসুটির ছলে অভিনেতা লিখেছেন, সাতসকালের বিমানে জোজোর কাঁধ তাঁর জন্য আরামদায়ক বালিশ। তবে এই ছবি একেবারেই যে নিজস্বী তা ভালোভাবে বোঝা যাচ্ছে। যা তুলেছেন জোজো নিজে। ঠিক…
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এসময় আহত হন বহু মানুষ। হামলার সময় মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, গতকাল রবিবার মোটরসাইকেলে চেপে কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা। স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ…
দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। রবিবার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন নিয়ে মিডিয়ায় কেউ কেউ আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বোধ করে না। নির্বাচন তার পথে এগিয়ে চলেছে। সবার সহযোগিতায় কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষ এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোটাধিকার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিনের যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমীন মল্লিক এ তথ্য জানান। ইসি তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাচাই শেষে বিভাগীয় অঞ্চলের বৈধ প্রার্থীর সংখ্যা: ঢাকা বিভাগে বৈধ মনোনয়ন ৩০৯টি, বাতিল ১৩৩টি; চট্টগ্রাম বিভাগে বৈধ মনোনয়ন ১৩৮টি, বাতিল ৫৬টি; রাজশাহী বিভাগে বৈধ মনোনয়ন ১৮৫টি, বাতিল ৭৪টি; খুলনা বিভাগে বৈধ মনোনয়ন ১৯৬টি, বাতিল…
