Author: নিজস্ব প্রতিবেদক
রীতি মেনে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়াও। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। বিএনপি নেতারা বলেছেন, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরেই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনী সমাবেশ করবেন আলিয়া মাদরাসা…
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে করতে এসে ক্রিকেটের চলমান ইস্যু নিয়ে আবারও কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জানালেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাওয়া চিঠিতে নিরাপত্তা ঝুঁকির কথাই উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভারতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে খেলতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে বলে বিসিবিকে আইসিসি জানিয়েছে। সোমবার বাফুফে ভবনে পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি হচ্ছে, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত…
ভুল চিকিৎসায় মো. সামসুদ্দোহা শিমুলের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তার স্ত্রীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাশ গুপ্ত ও মো. শাহেদ খান ইয়াকুব। রিটে ‘মিনিস্টার–মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালকের মৃত্যু : ভুল চিকিৎসার অভিযোগে মামলা’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়। এর আগে গত ২৫ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিনিস্টার–মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ…
জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (আনিসুল ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সব প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রশ্নেও রুল জারি করেছেন আদালত। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ গত ৪ জানুয়ারি হাইকোর্টে এ রিট করেন। রিটে আইন…
দেশে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহারের ফলে অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। চিনি, লবণ ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ এসব খাবার নীরবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করলেও মোড়কে স্পষ্ট সতর্কতা এবং পুষ্টি তথ্য না থাকায় অনেকেই তা বুঝতে পারছেন না। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্যাকেটজাত খাবার ও কোমল পানীয়ের মোড়কে চিনি, লবণ ও ট্রান্সফ্যাট সম্পর্কিত দৃশ্যমান স্বাস্থ্য সতর্কতা এবং দেশে দ্রুত ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীতে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), আর্ক ফাউন্ডেশন ও পাবলিক হেলথ ল ইয়ার্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ‘জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং: আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক পরামর্শক সভায় এসব তথ্য উঠে আসে। সভায়…
দেড় যুগ আগে দায়ের হওয়া কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। রবিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দুলুর আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় এনবিআরের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ তাকে খালাস দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার…
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। তাতে আবারও গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। আগামী বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। ২০২১ সালের ফাইনালে এই সেনেগালের কাছেই শিরোপা হারাতে হয়েছিল সালাহদের। ম্যাচের চতুর্থ মিনিটে ওমর মারমুশের গোলে এগিয়ে যায় মিসর। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উত্তর আফ্রিকার দলটি। তার পরও আইভরি কোস্ট সহজে হার মানেনি। লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তারা ম্যাচে থাকার চেষ্টা করেছে। তার পরও আধা ঘণ্টা পার হওয়ার পর রামি রাবিয়ার হেডে মিসরের ব্যবধান দাঁড়ায় ২-০। বিরতির ঠিক আগে আহমেদ ফাতুহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা জাগে আইভরি…
হিমালয় পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ…
ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা, হাহাকার, কান্নার রোল। উপত্যকার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলার ক্ষত আজও দগদগে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় ২৬ নিরীহ নাগরিকের মৃত্যু ভারতের ইতিহাসে স্থায়ী এক শোকচিহ্ন নির্মাণ করেছে। গোটা দেশকে কাঁদিয়েছে পহেলগাঁও। সেই হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা কাসুরির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওয় সেই লস্কর নেতাকে বলতে শোনা গিয়েছে, ”ভারত আমাকে ভয় পায়!” হাফিজ সইদের ‘ডানহাত’ সইফুল্লা কাসুরি। সে এখন বহাল তবিয়তে পাকিস্তানেই গাঢাকা দিয়ে আছে, এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা গিয়েছে। এবার পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানেই সেই লস্কর নেতাকে দেখা গেল ‘ভাষণ’ দিতে। ঠিক কী বলতে শোনা যাচ্ছে তাকে? সইফুল্লার…
আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন। মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেট গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে…
