Author: নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বুধবার সকালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) মাওলানা আবুল কালাম আজাদ। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর পলাতক আসামি আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়। আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়। এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল…

Read More

দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভরি প্রতি এক লাফে বেড়েছে ৫ হাজার ২৪৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ইসির রোডম্যাপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইসি পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে চূড়ান্ত করা হবে।…

Read More

খলচরিত্রে এবার অভিনয় করবেন বিজয় দেবেরাকোন্ডা। অল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে তাঁকে। ‘পুষ্পা ২’ ছবির সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজির পরের ছবি ঘিরে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যে গল্প ভাবা থেকে শুরু করে চিত্রনাট্যের কাজ ধীরগতিতে চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, গল্পে নতুন ভিলেনের আগমন ঘটবে। সেখানেই অভিনয় করবেন বিজয়। এতদিন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে খলচরিত্রে দেখা যেত ফাহাদ ফসিলকে। তাঁর চরিত্রটি ব্যর্থ হওয়ার পরে বিজয়ের চরিত্রটি প্রবেশ করবে বলে খবর। বর্তমানে পরিচালক সুকুমার ব্যস্ত রামচরণের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে। সেটি শেষ হলেই ‘পুষ্পা ৩’-এর কাজ পুরোদমে শুরু হবে। ২০২৮ সালে ছবিটি মুক্তি পেতে পারে বড়পর্দায়।

Read More

জ্বলছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চল। সূত্র মারফত জানা গিয়েছে এই দেশের অন্তত ২৪টি বনাঞ্চল জ্বলছে ভয়াবহ দাবানলে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা করেছেন, কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এই মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে কার্ফু এবং বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা জারি করা হয়েছে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে অতিরিক্ত তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজকে বেশ কঠিন করে তুলেছে। তিনি আরও জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে এখনও পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রসঙ্গত,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে নির্বাচন কমিশন থেকে এই সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং খেলাফত মজলিসের আমিরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষাপট নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়েছে যে— ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ…

Read More

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৪৩ মাসে পদ্মা সেতুর টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকা। সব ধরনের যানবাহনের পদ্মা সেতু পারাপার করতে হলে টোল দিতে হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন টোল হার নির্ধারিত আছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে ২২ হাজারের মতো যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে টোল আদায় হয় আড়াই কোটি টাকা। গত ডিসেম্বর মাসে প্রায় ৮২ কোটি টাকা টোল আদায় হয়েছে। মুন্সিগঞ্জ ও শরীয়তপুর সংযোগকারী দেশের…

Read More

রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় তারেক রহমান বলেন, ‘আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই– জানি না এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না বা কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, তবে আমি কয়েকটি কাজ করতে চাই। প্রিয় কড়াইলবাসী, আমি শুনেছি আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। সেই কষ্টের সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করতে চাই। এখানে উঁচু উঁচু বড়…

Read More

বাস্তবে না পারলেও ভারচুয়ালি গ্রিনল্যান্ডের দখল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সোশাল মিডিয়ায় আমেরিকার এক নয়া ম্যাপ প্রকাশ করা হয়েছে। যেখানে গ্রিনল্যান্ডের পাশাপাশি কানাডা ও ভেনেজুয়েলাকেও আমেরিকার অংশ বলে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত এই ম্যাপ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। মঙ্গলবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ-এ পরপর দু’টি ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে আমেরিকার ম্যাপকে তুলনায় অনেকটা বড় হিসেবে দেখানো হয়। নয়া এই ম্যাপে প্রতিবেশী দেশ কানাডাকে আমেরিকার অংশ হিসেবে দেখানোর পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি সোশাল মিডিয়ায় আরও একটি ছবি প্রকাশ…

Read More

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা ক্রমেই বাড়ছে। তবে এই উৎসবের আবহের মধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসা জটিলতা বিশ্বকাপকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমী সমর্থকদের একটি বড় অংশ ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ—যাদের মধ্যে সেনেগাল, মরক্কো, ইরান ও হাইতির মতো দেশ রয়েছে—তাদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়া আরও কঠোর হয়ে উঠেছে। যদিও খেলোয়াড়, কোচিং স্টাফ, ফেডারেশন কর্মকর্তা এবং খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, সাধারণ সমর্থকদের জন্য…

Read More