Author: স্পোর্টস ডেস্ক
আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ভারতে খেলতে না যেতে বাংলাদেশের আপত্তির পর কয়েক দিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি অবস্থান পরিবর্তন না করায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ ও ক্রিকইনফো। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের কিছু দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি আইসিসির সিদ্ধান্ত মেনে না চলায় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ দেওয়া হয়েছে।…
ইরান বর্তমানে তার ইতিহাসের অন্যতম কালো অধ্যায় পার করছে। গত তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে তেহরান থেকে কুর্দিস্তান পর্যন্ত। কিন্তু এই প্রতিবাদের কণ্ঠরোধ করতে ইরান সরকার যে পথ বেছে নিয়েছে, তাকে আধুনিক যুগের এক ডিজিটাল ব্ল্যাকআউট ও সামরিক দমন-পীড়ন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক পেগাহ বানিহাশেমির মতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে এমন এক ভয়ংকর ফাঁদে আটকা পড়েছেন, যা থেকে বের হওয়ার কোনো সহজ পথ আর খোলা নেই। গত ১০ দিনেরও বেশি সময় ধরে ইরান বাইরের দুনিয়া থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। কেবল ইন্টারনেট নয়, ল্যান্ডফোন ও মুঠোফোন সংযোগও বিচ্ছিন্ন করে…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং চাকরি; সবকিছু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠায় ট্রাফিক জ্যাম বাড়ছে। তাই ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব। শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা সেখানে থাকবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে। শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, ফ্লাইওভার হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল কস্টলি এবং জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধা। ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটিকে কানেক্ট করা যায়। বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে…
সরস্বতী পুজোয় বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মধুমিতা সরকার। টলিপাড়ার এই বিয়ের আবহেই আরও এক অভিনেত্রীর বিয়ের খবর এল প্রকাশ্যে। এবার নাকি বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন। আর কাজের ব্যস্ততার মাঝেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন অদ্রিজা। জানেন পাত্র কে? শোনা যাচ্ছে, বিয়ে নয়, আপাতত আগামী ২৫ জানুয়ারি বাগদান সারছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তবে পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতের বাসিন্দা, নাম ভিগনেশ আইয়ার। ২৫ জানুয়ারি, রবিবারই নাকি পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে মনের মানুষের সঙ্গে বাগদান সারবেন অদ্রিজা। পর্দায় একাধিকবার বিয়ে করলেও…
বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়ে গেছেন অনন্য মাত্রায়। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে সরব উপস্থিতি তার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান। সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে। নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাকে ‘টাইমলেস বিউটি’ বলে…
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। তিনি বলেন, “জনগণ কী চায় তা একজন নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।” শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান প্রথাগত ভাষণের বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি কয়েকজন নারী ভোটারকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার রাস্তাঘাট, অবকাঠামো এবং প্রস্তাবিত ‘ফ্যামিলি…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক চাপের মুখে তেহরানের ক্ষমতাধর বিপ্লবী গার্ডের কমান্ডার এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, তার বাহিনীর ‘আঙুল এখন ট্রিগারে’ রয়েছে এবং যেকোনো মুহূর্তেই তারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের মধ্যেই বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ওয়াশিংটন ও তেল আবিবকে লক্ষ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, বিপ্লবী গার্ড এবং প্রিয় ইরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের এক সাগর রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা শপথ নিয়েছি- চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। শুক্রবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে পঞ্চগড়ে জনসভা শেষ করে তিনি দিনাজপুরে পৌঁছান। আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়ন দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ জোগান দেয় এই দিনাজপুর। আমরা ক্ষমতায় এলে এখানে লিচু…
বয়স মাত্র ৫ বছর। প্রিস্কুল থেকে ফিরতেই সেই শিশুকে ‘গ্রেপ্তার’ করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকা থেকে অভিবাসীদের ‘তাড়াতে’ উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেকারণেই প্রিস্কুল থেকে সটান ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই শিশুটিকে। এর আগেও আমেরিকার মিনেসোটা থেকে বেশ কয়েকজন স্কুলপড়ুয়াকে আটক করেছে অভিবাসন দপ্তর। অভিযোগ, ওই শিশুটি তার পরিবারের সঙ্গে অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিল। প্রিস্কুলের তরফে জানা গিয়েছে, শিশুটিকে টোপ হিসাবে ব্যবহার করেই তার গোটা পরিবারকে আটক করেছে অভিবাসন দপ্তর। প্রিস্কুল থেকে ওই শিশুটি বাড়ি ফেরে, তাকে দিয়েই দরজায় টোকা দেওয়ান অভিবাসন আধিকারিকরা। শিশুটির বাবা দরজা খুলতেই সকলকে আটক করা হয়। আপাতত বাবার সঙ্গে ডিটেনশন সেন্টারে ঠাঁই হয়েছে ওই…
যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনে তিনজন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে, ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া বৈঠকটি প্রায় চার ঘণ্টা চলে এবং তা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা। তিনি আরও জানিয়েছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল…
