Author: আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকায় অভিবাসন দপ্তরের (আইসিই) কর্তাদের হাত থেকে রেহাই পেল না দু’বছরের শিশুকন্যা! বাবার সঙ্গে দোকান থেকে বাড়ি ফেরার পথে দু’জনকেই আটক করা হয়। দিনকয়েক আগে ঘটনাটি ঘটে মিনিয়াপোলিসে। আটক করার পর বাবা ও মেয়েকে টেক্সাসের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। পরে অবশ্য এক ফেডেরাল বিচারকের নির্দেশে শিশুটিকে ফিরিয়ে দেয় আইসিই। আদালতের নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটা নাগাদ মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এলভিস জোয়েল টিপান-ইচেভেরিয়া। মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সদস্য জেসন শাভেজ জানান, দোকান থেকে বাড়ি পর্যন্ত এলভিসদের পিছু নেয় একটি গাড়ি। বাড়ি পৌঁছাতেই এলভিসের গাড়ির কাচ ভেঙে তাঁদের অপহরণ করা হয়। অভিযোগ, কোনো বৈধ ওয়ারেন্ট ছাড়াই এই কাজ করা…
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখন মধ্যপ্রাচ্যের নিকটে ভারত মহাসাগরে অবস্থান করছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলে এই জাহাজটি। এদিকে, মার্কিন হামলার আশঙ্কা করে প্রস্তুতি নিচ্ছে ইরানও। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধজাহাজটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালিত হয়। তবে এখনো ইরানে হামলার বিষয়েf চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানে হামলা না চালানোর জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাচ্ছে। অন্যদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার…
আসন্ন নির্বাচনে ভোটকে শুধুমাত্র ক্ষমতার লড়াই হিসেবে নয়, বরং দেশের জন্য মুক্তির গণভোট হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জনসভায় সরাসরি আহ্বান জানিয়েছেন—দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নিজেকেও, দেশকেও মুক্তির পথে এগিয়ে নিন। তাঁর মতে, এটি কেবল ভোট নয়, বরং রাজনীতির ধারা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে জনগণের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্যে ডা. শফিকুর রহমান যশোরের উন্নয়ন চাহিদাকে যৌক্তিক উল্লেখ করে বলেন, দেশের অন্যতম প্রাচীন জেলা…
আরেকটি বিশ্বকাপ, আরেকটি অসমাপ্ত গল্প। বুলাওয়ের আকাশের নিচে সোমবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের স্বপ্নটা ভেঙে পড়ল নিঃশব্দে! হেরে গেল বাংলাদেশ, আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সোমবার যেন আগেভাগেই লেখা ছিল বিদায়ের গল্প। বাঁচামরার ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেল টাইগার যুবারা। চাপের ভারটা যেন প্রথম বল থেকেই কাঁধে চেপে বসেছিল। টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। প্রথম ওভারের ধাক্কা সামলে অধিনায়ক আজিজুল হাকিম ও রিফাত বেগ কিছুটা আশার আলো দেখালেও সেই আলো বেশিক্ষণ টেকেনি। রিফাতের বিদায়ের পর একের পর এক উইকেট পড়ে…
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। এই আবহে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় কড়া বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ যদি ‘অন্ধকার গলিপথ’ বা ষড়যন্ত্রের আশ্রয় নেন, তবে তার পরিণাম শুভ হবে না। রবিবার দুপুরে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী কমিটি আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার এবং আগামী দিনের রাষ্ট্র সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই জামায়াত আমির একটি গুঞ্জনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি,…
মিয়ানমারে গৃহযুদ্ধ ও উত্তেজনার মধ্যেই সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে জান্তা-সমর্থিত রাজনৈতিক দল বড় জয়ের পথে থাকলেও এই প্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতির চেয়ে জনগণের ভোটই তাদের কাছে বড় স্বীকৃতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রবিবার ইয়াঙ্গুন ও মান্দালয়সহ প্রায় ৬০টি টাউনশিপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগের দুই ধাপের ভোটে জান্তাপন্থি দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নিম্নকক্ষে ২০৯টি আসনের মধ্যে ১৯৩টি এবং উচ্চকক্ষে ৭৮টি আসনের মধ্যে ৫২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। যা বলব চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনীর মানুষের দাবির বিষয়ে তিনি বলেন, আমরা ফেনীতে মেডিকেল কলেজ করব, কিন্তু গ্রামের মানুষ যেন চিকিৎসা সুবিধা পায় সেজন্য সারা দেশে হেলথকেয়ার করতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।…
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি আর নেই। রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে তার জীবনাবসান ঘটে বলে বিবিসি হিন্দি নিশ্চিত করেছে। মার্ক টালি গত শতকের ষাটের দশক থেকে শুরু করে দীর্ঘ দুই দশক বিবিসির ভারত ব্যুরোপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। সেই কঠিন সময়ে সীমান্তবর্তী শরণার্থীশিবির ও রণাঙ্গন ঘুরে তিনি বাঙালির দুর্দশা ও যুদ্ধের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। তার পাঠানো বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ভারত এই ধরনের উসকানিমূলক সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে সেই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনকে ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলে হয়েছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প প্রত্যাখ্যান করায় কানাডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর বদলে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বেছে নিলে এক বছরের মধ্যেই বেইজিং কানাডাকে ‘গ্রাস’ করতে পারে। শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে ‘দ্য গোল্ডেন ডোম’ নির্মাণের বিপক্ষে অবস্থান নিয়েছে কানাডা, অথচ এই ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দিত। এর বদলে তারা চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে। যারা প্রথম বছরের মধ্যেই তাদের ‘খেয়ে ফেলবে’। টানাপোড়েনের নেপথ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৫৬তম বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির…
