Author: বিনোদন ডেস্ক
গ্র্যামি মনোনীত বিশ্বখ্যাত মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’র প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই।শনিবার ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ব্যান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্যানসারের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের পর ব্র্যাড আর্নল্ড প্রিয়জনদের ঘিরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ ১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি গঠন করেন ব্র্যাড। ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি প্রধান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডটির ব্রেকআউট হিট গান ‘ক্রিপ্টোনাইট’ তাদের রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং গানটির জন্য তারা…
অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে শনিবার সকালে (ভারতের স্থানীয় সময় অনুযায়ী) যৌথ বিবৃতি দিয়েছে ভারত এবং আমেরিকা। ঠিক তার আগেই ভারতের উপর চাপানো ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ও প্রত্যাহার করেছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আবার যদি ভারত রুশ তেল কেনে, আবার ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি! শুধু তা-ই নয়, ভারত রুশ তেল কিনছে কি না, তা নজরে রাখারও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রশাসনকে। শুক্রবারই (ভারতীয় সময় অনুযায়ী) ভারতের পণ্যে ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ কমানোর নির্দেশপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার থেকেই তা কার্যকর হয়েছে। তার পরেই দুই দেশ অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগামী মার্চের মধ্যে একটি শান্তিচুক্তি সম্পন্ন করা এবং দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকরা। তবে ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও ঐকমত্য না হওয়ায় এই সময়সীমা পিছিয়ে যেতে পারে বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আলোচনার সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা এমন একটি কাঠামো নিয়ে কথা বলেছেন, যেখানে যেকোনও সম্ভাব্য শান্তিচুক্তি ইউক্রেনের জনগণের অনুমোদনের জন্য গণভোটে তোলা হবে। একই সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে। দুটি সূত্র জানিয়েছে, নভেম্বরের কংগ্রেসনাল মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে এলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মনোযোগ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্টকরণ এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতাসহ ৩৫টি সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, বিগত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ এবং বিএনপির ৩১ দফার ভিত্তিতে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের পাশাপাশি ফ্যাসিস্ট…
সরকার গঠন করতে পারলে বাংলাদেশে দুর্নীতি রোধে ৬টি পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার নির্বাচনী ইশতেহারে এই কথা উল্লেখ করেন তিনি। এসময় তারেক রহমান বলেন, ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে বিএনপি সরকারের কঠোর পদক্ষেপের ফলে বাংলাদেশ সারাবিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয় তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের অপবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। উল্লেখ্য যে, কেবল ২০০০১ সনেই নয়, স্বাধীনতাত্তোর বাংলাদেশও তৎকালীন আওয়ামীলীগের দুর্নীতি এবং লুটপাটের কারণে সারাবিশ্বে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক…
একের পর এক যুদ্ধে জ্বলছে বিশ্ব। গাজা থেকে ইউক্রেণ সব যুদ্ধের ট্রিগার হয়ে দাঁড়িয়ে পরমাণু বোমা। পরমাণু যুদ্ধের সম্ভাবনার মাঝেই এবার বিশ্বের দুই যুযুধান আমেরিকা এবং রাশিয়া পারমাণবিক অস্ত্রের রেসের মুখে দাঁড়িয়ে। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবার দুই দেশের পারমাণবিক অস্ত্রাগারের উপর কোনও সীমা রইলো না। নিউ স্টার্ট চুক্তির অবসান একটি অবাধ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মঞ্চ তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। যদিও, গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ওয়াশিংটন চাইলে আরও একবছর তিনি নিউ স্টার্ট চুক্তির বিধিনিষেধ মানতে রাজি। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট…
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫ এবং বাকি ৩ ঘণ্টা সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমমান। বুধবার রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। শুরুতে জামায়াত আমির একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর রাষ্ট্র গঠনে দলের রূপরেখা তুলে ধরেন তিনি। ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রধিকার দিতে চায় জামায়াত। আট ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভিশন। ডা. শফিকুর রহমান বলেন, ইশতেহার জামায়াতের কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়েগুলো…
যুক্তরাষ্ট্র কর্তৃক অপহরণের এক মাস পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। মাদুরো ও তার স্ত্রীর অপহরণের প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সমাবেশে বক্তব্যে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা বলেন, “একটি বিদেশি বাহিনী আমাদের মাতৃভূমির মাটি অপবিত্র করেছে। ৩ জানুয়ারির অভিযানের স্মৃতি আমাদের বুকে চিরদিনের মতো একটা ক্ষত হয়ে থাকবে।” বিক্ষোভকারীরা “তাদের ফিরিয়ে দাও” এবং “ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করা যাবেনা” লেখা ব্যানার বহন করেন। সরকারি কর্মচারী ও শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। সংগীতবাহী ট্রাকের নেতৃত্বে কয়েকশ মিটারজুড়ে এই…
লিবিয়ার প্রাক্তন একনায়ক মুয়াম্মার গদ্দাফির পুত্র ও সেদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা সইফ আল-ইসলাম গদ্দাফিকে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করল চার বন্দুকবাজ। সইফের অফিসের তরফে এই খবর জানানো হয়েছে। ৫৩ বছরের সইফকে একসময় সেদেশের ভাবী শাসক মনে করা হত। গদ্দাফির কন্যা ও সইফের বোন দাবি করেছেন, লিবিয়ার আলজেরিয়া সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় মৃত্যু হয়েছে সইফের। তবে আততায়ী কারা, কী কারণে এই হত্যা সে বিষয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেনি। স্বৈরাচারী শাসক গদ্দাফির মৃত্যুতে প্রায় কয়েক দশকের একনায়কতন্ত্রের অবসান হয়েছিল লিবিয়ায়। শোনা যায়, নির্মমভাবে হত্যা করা হয়েছিল রাষ্ট্রনেতাকে। গদ্দাফির দেহ গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল বিদ্রোহীরা। ২০১১ সালে প্রয়াত সেই রাষ্ট্রনায়কের নাম ফের উঠে…
ফের ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুভূত হয় এই ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রভাব ছিল তুলনামূলকভাবে মৃদু। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, সাতক্ষীরা জেলায় আগেও ভূমিকম্প অনুভূত হলেও জেলার ভেতরে এর কেন্দ্রস্থল ছিল, এমন কোনো রেকর্ড নেই। অর্থাৎ, এই প্রথম সাতক্ষীরা জেলার অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল শনাক্ত হলো।
