Author: নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনের দরবার হলের দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার প্রথমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকাল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে…
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। অপরদিকে, দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিল ২৫৭ জন। তারা ভোট পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক…
বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওইদিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ (ফ্রেব্রুয়ারি) তারিখ। এর পরে যাবে না। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ৫০টি দল। এর মধ্যে মাত্র নয়টি দল আসন নিশ্চিত করতে পেরেছে। বাকি ৪১টি দল জয়ের খাতাই খুলতে পারেনি। নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৬০টি। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। দলটির দীর্ঘদিনের জোট সঙ্গী কয়েকটি দলসহ মোট আটটি নিবন্ধিত দল ভোটে যায়নি। তবে জাতীয় পার্টি (জাপা) এবং জাতীয় পার্টি-জেপি’র মতো কেউ কেউ নির্বাচনে অংশ নিয়েছে। সব মিলিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিসহ মোট ৫০টি দল এবার নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ভোটে বিজয়ী হওয়ায় ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র নয়টি রাজনৈতিক দল। এ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ৩শ আসনে নির্বাচনের আয়োজন করা হলেও প্রার্থীর মৃত্যুতে একটি আসনে স্থগিত করা হয়। আর দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। এদিকে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন। সরকার বলছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা সিইসি শপথ পাঠ করাবেন। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব বলছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’টি আসনের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতিতে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করা হচ্ছে। বিএনপি চায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনা, প্রশাসনে কার্যকারিতা বাড়ানো এবং নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে। একই সঙ্গে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে দায়িত্ব পালনকারী এবং তুলনামূলকভাবে বিতর্কমুক্ত বা স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী কয়েকজন সাবেক মন্ত্রীকেও পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, দলীয় মহাসচিব মির্জা ফখরুল…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’ বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। তিনি লেখেন, স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। তিনি আরও লেখেন, দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আদিবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক…
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এরই মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে। এতে ২১৩ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি জোট। সর্বশেষ ২৯৮টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী বেসরকারিভাবে বিএনপি জোট ২১৩টি আসনে নির্বাচিত হয়েছে। জামায়াত জোট নির্বাচিত হয়েছে ৭৪টি আসনে। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন ১১টি আসনে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- রাঙামাটি: বিএনপির দীনের দেওয়ান। খাগড়াছড়ি: বিএনপির ওয়াদুদ ভুইয়া। বান্দরবান: বিএনপির সাচিং প্রু।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারাদেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনো কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি। তবে সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে। কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন…
বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশি দেশটির প্রধানমন্ত্রী।
