Author: নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৮০ দিন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার কথা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বৈঠক  শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে, সেদিকে নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবও হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণ…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান। এ সময় সরা ফাতেহা পাঠ করেন তাদের জন্য দোয়া পাঠ করেন প্রধানমন্ত্রী। জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

Read More

ককটেল ২’-এর পর ফের শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল রশ্মিকা মন্দানার। শোনা যাচ্ছিল, ‘বাধাই হো’ খ্যাত পরিচালক অমিত শর্মার পরের ছবিতেই এই জুটিকে ফেরানোর পরিকল্পনা চলছিল। তবে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। কেন? তা অবশ্য খোলসা করা হয়নি। সূত্রের খবর, শাহিদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে রশ্মিকার পরিবর্তে কাকে কাস্ট করা হবে, তা খুঁজছেন নির্মাতারা। মনে করা হচ্ছে, বলি পাড়ার কোনো নামজাদা তারকাই কাজ করবেন শাহিদের বিপরীতে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। উল্লেখ্য, রশ্মিকার বিয়ের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি তাঁর বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে। জল্পনা, আগামী ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা।…

Read More

স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে ইসলামাবাদের রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে উচিত শিক্ষা দিতে সম্প্রতি বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) শুরু করেছে ‘অপারেশন হেরফ’। তারই অংশ হিসাবে এবার পাক সেনার সাতজন সদস্যকে বন্দি করল তারা। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে বিএলএ’র মিডিয়া শাখা ‘হাক্কাল’। বন্দি বিনিময়ের জন্য শাহবাজ প্রশাসনকে সাতদিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, পাকিস্তানের হাতে বন্দি বালোচদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে বিএলএ’র হুঁশিয়ারি, সময়সীমা অতিক্রম করলে পাক বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট ইস্যু নিয়ে এখনও মুখ খোলেনি পাক সরকার ও সেনা। বিএলএ জানিয়েছে, ইতিমধ্যে ‘অপারেশন হেরফ’-এর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। অভিযানে নেমে প্রথমে ১৭ জন পাক সেনাকে বন্দি…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। এম রিয়াজ হামিদুল্লাহ এক্স-হ্যান্ডেলে জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন তিনি। একই সঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে উভয় নেতাই বাংলাদেশ এবং ভারতের জনগণের কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

Read More

রুহুল কবির রিজভী ও মির্জা আব্বাসসহমন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায়১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পাঠ করান প্রধান…

Read More

অন্তর্বর্তী সরকার ভেঙে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দেওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য জনাব তারেক রহমান-কে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে বলে গণ্য হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি অদ্য মঙ্গলবার,…

Read More

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৪ টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।শপথের পর বৈঠকে বসেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারেক রহমান। ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আইনপ্রণেতারা আজ মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছেন জাতীয় সংসদ সচিবালয়। এদিন বিকালে মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আজ সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি পৃথক শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ সচিবালয় দুটি শপথের প্রস্তুতি নিলেও বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দলটি মনে করে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন পদের শপথের বিষয়ে বলা…

Read More

 পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সোমবার এ স্থগিতাদেশ দেন। এর ফলে রোজার মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না। পাশাপাশি নিয়মিত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। এর আগে রমজান মাসকে কেন্দ্র করে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে…

Read More