Author: নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৫ সদস্যের ওই কমিটিতে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ১৪ জন। কমিটির সদস্যরা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ…
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১)। সদস্য হিসেবে থাকছেন প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদফতর। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনও আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না। কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের…
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে—এমন প্রত্যাশার কথাও চিটিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা…
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে নিজের দফতরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে পৌঁছানোর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছলে প্রধামন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
বাবার মৃত্যুর পর মুক্তি মিললো ছাত্রলীগ নেতা আবু সামার। তবে জামিনে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। বুধবার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মো. আবু সামা (সামি)। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজায় অংশ নিতে বাড়ি ফিরেছিলেন সামা। কিন্তু কারাগারের বিভিন্ন জটিলতার কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেননি তিনি। আবু সামার আইনজীবী জানান, কারাগারে বন্দি ছেলের মুক্তির অপেক্ষায় দীর্ঘ ছয়টি মাস প্রহর গুনেছেন বাবা। আশা ছিল, জামিনে মুক্তি পেয়ে ছেলে ফিরবে, শেষ বয়সে ছেলের কাঁধে হাত রাখবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ছেলের দুশ্চিন্তা আর বুকভাঙা কষ্ট নিয়ে পৃথিবী থেকেই বিদায় নিলেন…
ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েন তুঙ্গে। কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে ইরানের রাজধানী তেহরানের অদূরে জোরালো বিস্ফোরণ। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে তেহরানের পাশের শহর পারান্দের আকাশ। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এক্স হ্যান্ডলে। ইরান ইন্টারন্যাশনাল নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিওটি সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যে অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে, তার আশপাশেই একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। কৌশলগত দিক দিয়ে ওই জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ ইরানের কাছে। তবে ইরান কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। পারান্দের দমকম বিভাগ জানিয়েছেন, শহরের নদী তীরবর্তী এলাকায় একটি…
বলিউড ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা তিনি। তাই যে কোনো সমস্যায় ছুটে যান অভিনেতা আমির খান। রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে বিবাদ হয়েছে শুনেও চুপ করে বসে থাকলেন না তিনি। রণবীর ও ফারহানের মধ্যে মধ্যস্থতায় নামলেন খোদ আমির। ‘ডন ৩’কে কেন্দ্র করে ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন রণবীর। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর তিনি ফারহান পরিচালিত ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নেন। তারপর ছবিটির কাজ বিশ বাঁও জলে পড়েছে। এজন্যই রণবীরের থেকে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন ফারহান। তবে প্রোডিউসার্স গিল্ডের বৈঠকে রণবীর জানিয়েছিলেন, তিনি ক্ষতিপূরণ দেবেন না। এরপরই দু’তরফের দ্বন্দ্ব আরও চরম আকার নেয়। এবার ময়দানে স্বয়ং আমির। সম্প্রতি আমিরের বান্দ্রার বাংলোয় এক…
জাতির উদ্দেশে ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক বলেছেন, সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে…
নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। বুধবার ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে।
