Author: নিজস্ব প্রতিবেদক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন। চার দিন ধরে উদ্ধার অভিযান চললেও বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের অনেকেরই সন্ধান মেলেনি। নেপালের ত্রিশূলী নদীর তীরবর্তী রাসুয়া ও নুয়াকোট জেলায় থাকা কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ হড়পা বানের কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। এতে প্রায় ৯০০ শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে সাড়ে ৩৫০ জনের মতো উদ্ধার হলেও অন্তত ৫৩৭ শ্রমিকের কোনো খোঁজ নেই। উদ্ধারকারীরা ড্রিল মেশিন, মাটি কাটার যন্ত্র ও হাইড্রোলিক কাটার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গের প্রবেশপথ খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে কোথাও কোথাও কাদা ও ধ্বংসস্তূপ…

Read More

রাজধানীর গোপীবাগে ২৫ বছর আগে ধারের ২০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিপ্লব বশির নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩-এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, মনির হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেলে গোপীবাগে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন নজির আহম্মদ। পথে তিনি দেখতে পান, তার ছেলে বিপ্লব বশিরকে…

Read More

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধী যত ক্ষমতাবানই হোক, তাকে বিচারের মুখোমুখি করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অতীতে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদকারী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও এসব অপরাধ অস্বীকার করেছে। তিনি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, ব্যারিস্টার আরমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল…

Read More

হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে সোহাগ মিয়া (যুবক) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সীমান্ত এলাকা থেকে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, একটি গরু ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চলে গেলে সেটি আনতে গিয়ে বিএসএফের গুলিতে সোহাগ নিহত হন। পরে পরিবারের সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের…

Read More

ভয়াবহ বন্যা ও ভূমিধসের তিন দিন পরও উত্তর নেপালের ভোটেকোশী নদীর দুই পাড়ে ধ্বংসস্তূপ। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলার মধ্যেই নতুন করে হ্রদ ফেটে হড়পা বান আসার শঙ্কা দেখা দিয়েছে। তিব্বত সীমান্তের জিরং বন্দরের উজানে একটি হ্রদের পানির স্তর বেড়ে প্রায় ২৫ লাখ ঘনমিটার হওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। প্রায় তিন ঘণ্টা উদ্ধারকাজ বন্ধ থাকার পর চীন জানায়, আপাতত বড় ধরনের বিপদের আশঙ্কা নেই। এরপর ফের উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত দুর্যোগে ৫৭৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত…

Read More

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সরকার এ বিষয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী। সভা শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে।

Read More

গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসনের অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানাসহ অনেকে রয়েছেন। জুলাই অভ্যুত্থানে আহত দৃষ্টিশক্তিহীন যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর…

Read More

অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। একই সঙ্গে নিহত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি বলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা অত্যন্ত নিকৃষ্ট। আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। নিহত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। আফতাব উদ্দিন জানান, এ মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪…

Read More

আইনজীবী হিসেবে সফল হতে অর্থের পেছনে না ছুটে মেধা, সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, এনরোলমেন্ট পরীক্ষা স্বচ্ছ ও কঠোর করার অন্যতম লক্ষ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হিসেবে প্রবেশের সুযোগ নিশ্চিত করা। নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পেশার শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে পরিশ্রম…

Read More

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে…

Read More