- জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ-এ “মা ও শিশু কর্নার” এর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, গণমাধ্যমকর্মী, সেবা প্রত্যাশীগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
“মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন, আরমায়েদের জন্য শিশুরাও থাকবে সুরক্ষিত এবং আনন্দময় পরিবেশে।
উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক কল্যাণ সাধন এবং সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা।
মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ নিঃসন্দেহে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেছেন সচেতন মহল।

