নিজের জীবন বাজি রেখে শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানো ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারা। কুঠারের কোপে রক্তাক্ত হয়েও দায়িত্ব থেকে পিছু না হটার ঘটনায় গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন তিনি। বলিউডে এখন তিনি পরিচিত ‘ক্যাপ্টেন কারেজিয়াস’ নামে।
এক্স হ্যান্ডলে স্মিতের সাহসিকতার প্রশংসা করে শাহরুখ খান লিখেছেন, সংকটের মুহূর্তে দৃঢ়চেতা হয়ে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন স্মিত। গোটা দেশ তাঁর জন্য গর্বিত। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন শাহরুখ।
বলিউডের ভাইজান সলমন খানও স্মিতকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘দারুণ কাজ করেছেন পাইলটজি। আপনাকে স্যালুট। ওয়েল ডান ব্রো।’
ইনস্টাগ্রাম স্টোরিতে স্মিতের ছবি দিয়ে রণবীর সিং লেখেন, ‘ক্যাপ্টেন কারেজিয়াস।’ তাঁর প্রশংসা করেছেন করণ জোহর, শাহিদ কাপুর, ভূমি পেডনেকর, ভিকি কৌশল, তমান্না ভাটিয়া, অনন্যা পান্ডে ও রশ্মিকা মন্দানাসহ বলিউডের আরও অনেকে।
এদিকে শনিবার হাসপাতালে গিয়ে স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম। তাঁর সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্টে হামদান বলেন, ‘আমরা সবাই আপনার জন্য গর্বিত।’ এ সময় আহত পাইলটের কপালে স্নেহের চুম্বন দিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
Keep Reading
Add A Comment

