Author: নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীমের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে অপহৃত হওয়ার ঘটনায় দ্রুত সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার তাৎক্ষণিক নির্দেশনায় এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও থেকে স্কুলছাত্রটিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে আটক করে। পরে তাকে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে বাবার মোবাইল নম্বর নিয়ে ফোন করে অপহরণকারীরা। তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। ছেলের অপহরণের খবর…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এই উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও আজ পূর্ণাঙ্গভাবে সবার দপ্তর বণ্টন করা হয়েছে। গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ড. হুমায়ুন…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এদিকে, এ ঘটনায় পুলিশের চার সদস্য ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই সাংবাদিক, শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ…
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবারের এই দুর্যোগে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়। বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকাবিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।…
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে কে বসছেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, এই গুরুত্বপূর্ণ পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সম্ভাবনা সবচেয়ে বেশি। মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দপ্তরে ড. মঈন খানের স্পিকার হওয়ার বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত ড. মঈন খান নরসিংদী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের গ্রহণযোগ্যতা দলমত নির্বিশেষে সবার কাছে রয়েছে বলে…
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে।মঙ্গলবার ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা যোগদান করেছেন। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা।’ স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে। মেয়াদ যেখানেরাজনৈতিক প্রশাসকরা আমাদের চেয়ে ভালো করবে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে।’ এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে…
বিশ্বজুড়ে মানবাধিকার এখন চরম আক্রমণের মুখে। সুদান, গাজা ও ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক আইনের ব্যাপক লঙ্ঘন এবং সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে সোমবার এই হুঁশিয়ারি দিয়েছেন খোদ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্বোধনী অধিবেশনে গুতেরেস বলেন, ‘আইনের শাসনের জায়গা এখন গায়ের জোর বা শক্তির শাসন দখল করে নিচ্ছে। সারা বিশ্বে মানবাধিকারকে পরিকল্পিতভাবে, কৌশলগতভাবে এবং কখনও কখনও বেশ গর্বের সঙ্গেই উপেক্ষা করা হচ্ছে।’ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, ব্যাপক অর্থসংকট, বিশেষজ্ঞদের ওপর চাপ এবং যুক্তরাষ্ট্রের নিস্পৃহতার কারণে তার দফতর এখন টিকে থাকার লড়াইয়ে রয়েছে। জাতিসংঘের দেওয়া তথ্যমতে, সংস্থাটির…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে বলা হয়। বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন জানায়, সংশ্লিষ্ট…
বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন, মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)। জনপ্রশাসন…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স…
