Author: আন্তর্জাতিক ডেস্ক

মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী তাহাউর রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কানাডা প্রশাসন। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ। আগামী কাল, বৃহস্পতিবার প্রথমবার ভারত সফরে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার আগেই কি রানার নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা ঘোষণা করবে ওটোয়া? নজর রাখছে আন্তর্জাতিক মহল। রানা বর্তমানে ভারতের জেলে বন্দি। গত এপ্রিল মাসে তাঁকে ভারতের হাত তুলে দেয় আমেরিকা। নয়াদিল্লিতে বিমান পৌঁছাতেই রানাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গ্লোবাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাক বংশোদ্ভূত রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব সংক্রান্ত দপ্তর (আইআরসিসি)। তবে জঙ্গি যোগের কারণে নয়। ভুল তথ্য দেওয়ার…

Read More

সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা বিজয় সেতুপতি। পরিচালক মণি রত্নমের পরবর্তী ছবিতে এই জুটিকে দেখা যাবে বলে খবর। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছেন বিজয় নিজেই। এর আগে, ২০১৮ সালে ‘চেক্কা চিভান্তা ভেনম’ ছবিতে মণি রত্নমের সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা। তবে সাই প্রথমবার কাজ করবেন পরিচালকের ছবিতে। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ। চলছে প্রাক প্রযোজনা স্তরের অন্যান্য কাজ। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এই ছবিটি কী বিষয়ে, তা খোলসা করতে চাননি নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। বিজয়ের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। পাশাপাশি রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে ক্যামিও করবেন তিনি।

Read More

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

Read More

পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন শেখ মো. সাজ্জাত আলী। বৃুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদফতরে পাঠান। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

Read More

বয়সের মধ্যে অনেক ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়েন ২২ বছরের তরুণী। এরপর ওই বৃদ্ধকে বিয়ে করেন তিনি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালার এ বিয়ে নিয়ে চলছে তুমুল আলোচনা। অসম বয়সের এ বিয়ের খবর ছড়িয়ে পড়লে অনেক কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। এরসঙ্গে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ঝড়। অনেকে ওই বৃদ্ধের সমালোচনা করেছেন। তবে যারা তার সমালোচনা করেছেন তাদের বেশ কড়া উত্তর দিয়েছেন তিনি। হাকিম বাবর এক কনটেন্ট ক্রিয়েটরকে বলেন, বয়স শুধুমাত্র একটি নম্বরই হওয়া উচিত। সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। আর ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর…

Read More

বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তারেক রহমান একন জনতার অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিল্পকলার একাডেমিতে ‘অবিসংবাদিত তারেক রহমান’ পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন নেতা তাঁর কর্ম আর দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা। ‘অবিসংবাদিত’ শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়, এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন এবং তাঁর মানবিক মূল্যবোধ দিয়ে তিনি তা রক্ষা করবেন বলেই…

Read More

সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেও তিনি এই পদে দায়িত্বরত ছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন এই আদেশের ফলে তিনি পুনরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার…

Read More

প্রশাসনের উচ্চপদে কোনো ধরনের রদবদল হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জবির অধ্যাপক ব্যাতীত অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলে তা মেনে নেওয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। একইসাথে উপ-উপাচার্য পদ সৃষ্টির দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষক সমিতির লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়, প্রশাসনের উচ্চপদে রদবদল হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও…

Read More

ব্রিটেনের লেবার পার্টির অন্যতম নেতা লর্ড পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করল পুলিশ। মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি পদের অপব্যবহারের অভিযোগে সোমবার বাড়ি থেকেই ৭২ বছর বয়সি ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দুটি বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। বিদেশমন্ত্রী থাকাকালীন তিনি এপস্টাইনকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ম্যান্ডেলসন।

Read More

ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে দেশজুড়ে বিক্ষুব্ধ পরিস্থিতি শান্ত করার মাত্র কয়েক সপ্তাহ পর ফের বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। সোমবার সেই বিক্ষোভ তৃতীয় দিনে প্রবেশ করেছে। এবারের বিক্ষোভ শুরু করেছে দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশটির পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই ফের বিক্ষোভ শুরু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, মূলত রাজধানী তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়েছে, তবে এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় আছে তেহরান বিশ্ববিদ্যালয়, আল জাহরা নারী বিশ্ববিদ্যালয় এবং আমির কবির বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও একই তথ্য জানিয়েছে। বিক্ষোভকারীদের সবাই ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পতনের দাবিতে স্লোগান দিচ্ছেন, অনেকে…

Read More