Author: অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক বাংলাদেশ এক্সপ্লোরেশনে ঝুঁকি নিতে ভয় পায়, যে কারণে ৩০ থেকে ৪০ বছরে যে পরিমাণ বিনিয়োগ ও অনুসন্ধান হওয়া প্রয়োজন ছিল, তা হয়নি। আর অনুসন্ধান কার্যক্রম যথাযথ না হওয়ায় দেশে গ্যাস সংকট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সোমবার রাজধানীর আইইবি ভবনের বিইআরসির সভা কক্ষে ‘ডিএসটি’নিয়ে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যদের জন্য কর্মশালাটি আয়োজন করে বিইআরসি। জালাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে গ্যাস ও তেল অনুসন্ধানে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বিনিয়োগ ও ঝুঁকি গ্রহণের অভাব রয়েছে। তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম একটি গেইম। পেতেও পারেন আবার জিরো হতে পারে। সে কারণে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর সারাদেশ থেকে ঢাকায় আসা নেতাকর্মীদের যাত্রা নির্বিঘ্নে ১০টি রুটে স্পেশাল ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।…
নিরাপত্তার কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখ প্রকাশ করা হয়েছে। অপরদিকে শিলগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার এবং রবিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয়।
মেয়ের নানা খুনসুটির, বেড়ে ওঠার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। রবিবাসরীয় সকালে মেয়ের একটি ছবি ভাগ করে নেন অনিন্দিতা। একরত্তি মেয়ের রোজনামচা সেই পোস্টে ভাগ করে নিলেন অনিন্দিতা। অনিন্দিতার পোস্টেই দেখা যাচ্ছে, জানালার ধারে শীতের পোশাকে সেজে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে তাঁর মেয়ে। মাথায় পরেছে একটি হনুমান টুপি। ঠাকুমার সঙ্গে বাড়ির ওই জানালাতে বসেই পথচলতি মানুষের সঙ্গে নাকি আলাপ জমায় তাঁদের একরত্তি মেয়ে। ক্যাপশনেই তা খোলসা করেছেন অনিন্দিতা। লিখেছেন, ‘তোষক জেঠু, সবজি জেঠু, বাসন জেঠু, গ্যাস জেঠু সকলের সঙ্গে কথা বলাটা জরুরী, কথা বলা হয়ে গেলে টাটা করতে হয়…আর জানলা বেয়ে…
কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে এসব ঋণের বিপরীতে আগের চেয়ে আরো কম নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। রবিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এই ছাড় ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে। ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন হিসেবে (এসএমএ) থাকা বকেয়া ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগ খাতের অধীনে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে উৎসাহিত করতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রবিবার আগারগাঁওয়ের ইসি ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হব না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবে। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার…
দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একের পর এক চোরাগোপ্তা হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।’ রোববার বিকেলে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে যাওয়া এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘ওসমান হাদিসহ যেসব চোরাগোপ্তা হামলা সারাদেশে সংঘটিত হচ্ছে, সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায়। মানুষ বিচার দেখতে চায়। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনো ঘাটতি দেখা…
শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে একজন প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। রবিবার বিকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর…
জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। অশ্রুসিক্ত চোখে তাঁকে শেষ বিদায় জানালেন দেশের সর্বস্তরের জনতা। শনিবার বিকেল সাড়ে ৩ টার পরপরই তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানাজা পড়ান শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদির জানাজাকে কেন্দ্র করে, খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে বিকেল সাড়ে ৩ টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।…
গাছের আড়ালে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছিলেন আততায়ী। ঠিক সময় পিছন দিক থেকে এসে আততায়ীকে জাপটে ধরে তাঁর বন্দুক কেড়ে নিয়েছিলেন তিনি। বেগতিক বুঝে পালিয়েও যান আততায়ী। ঠিক সেই সময়েই অন্য আততায়ীর গুলিতে তিনি জখম হন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের মুহূর্তের ওই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নায়কের তকমা পেয়েছেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবার পুরস্কার হিসাবে তার হাতে তুলে দেওয়া হল প্রায় ১৫ কোটি টাকার চেক। আহমেদের বীরত্বকে সম্মান জানাতে হাজার হাজার মানুষ একটি অনুদান সংস্থার ওয়েবসাইটে তাঁর নামে টাকা দেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার মানুষ আনুদান করেন বলে খবর। শুক্রবার সংস্থার…
