Author: বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়ে গেছেন অনন্য মাত্রায়। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে সরব উপস্থিতি তার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান। সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে। নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাকে ‘টাইমলেস বিউটি’ বলে…
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। তিনি বলেন, “জনগণ কী চায় তা একজন নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।” শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান প্রথাগত ভাষণের বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি কয়েকজন নারী ভোটারকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার রাস্তাঘাট, অবকাঠামো এবং প্রস্তাবিত ‘ফ্যামিলি…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক চাপের মুখে তেহরানের ক্ষমতাধর বিপ্লবী গার্ডের কমান্ডার এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, তার বাহিনীর ‘আঙুল এখন ট্রিগারে’ রয়েছে এবং যেকোনো মুহূর্তেই তারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের মধ্যেই বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ওয়াশিংটন ও তেল আবিবকে লক্ষ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, বিপ্লবী গার্ড এবং প্রিয় ইরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের এক সাগর রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা শপথ নিয়েছি- চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। শুক্রবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে পঞ্চগড়ে জনসভা শেষ করে তিনি দিনাজপুরে পৌঁছান। আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়ন দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ জোগান দেয় এই দিনাজপুর। আমরা ক্ষমতায় এলে এখানে লিচু…
বয়স মাত্র ৫ বছর। প্রিস্কুল থেকে ফিরতেই সেই শিশুকে ‘গ্রেপ্তার’ করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকা থেকে অভিবাসীদের ‘তাড়াতে’ উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেকারণেই প্রিস্কুল থেকে সটান ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই শিশুটিকে। এর আগেও আমেরিকার মিনেসোটা থেকে বেশ কয়েকজন স্কুলপড়ুয়াকে আটক করেছে অভিবাসন দপ্তর। অভিযোগ, ওই শিশুটি তার পরিবারের সঙ্গে অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিল। প্রিস্কুলের তরফে জানা গিয়েছে, শিশুটিকে টোপ হিসাবে ব্যবহার করেই তার গোটা পরিবারকে আটক করেছে অভিবাসন দপ্তর। প্রিস্কুল থেকে ওই শিশুটি বাড়ি ফেরে, তাকে দিয়েই দরজায় টোকা দেওয়ান অভিবাসন আধিকারিকরা। শিশুটির বাবা দরজা খুলতেই সকলকে আটক করা হয়। আপাতত বাবার সঙ্গে ডিটেনশন সেন্টারে ঠাঁই হয়েছে ওই…
যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনে তিনজন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে, ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া বৈঠকটি প্রায় চার ঘণ্টা চলে এবং তা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা। তিনি আরও জানিয়েছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল…
বাগদেবীর আরাধনায় শুক্রবার মেতেছেন সকলে। বই খাতা জমা রয়েছে দিন দু’য়েকের জন্য। কিন্তু সরস্বতী পুজোর আনন্দের মধ্যেই পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছেন দুই অভিনেত্রী। ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ সাইনা চট্টোপাধ্যায় এবং তানিষ্কা তিয়ারির সামনেই জীবনের বড় পরীক্ষা। শ্যুটিংয়ের ফাঁকে তার প্রস্তুতি কেমন চলছে? ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লাজবন্তী এবং ‘কুসুম’ ধারাবাহিকের কুসুম এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত। শ্যুটিংয়ের ফাঁকেই চলছে পড়াশোনা। দিনের যে কোনও সময় সুযোগ পাওয়া গেলেই তা কাজে লাগিয়ে নিচ্ছেন দু’জনে। একটুও সময় নষ্ট করা চলবে না। টেলিফোনে সাইনা বললেন, ‘আমি এখনও পড়ছি। শ্যুটিংয়ের ফাঁকে যেটুকু সময় পাচ্ছি সেই সময়টাও আমি পড়ার মধ্যে ডুবে থাকছি।’ মেয়ের বোর্ডের পরীক্ষা দরজায় কড়া…
বড়ো ধাক্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিল আমেরিকা। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিcলেন যে, তাঁরা আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ‘হু’র সদস্য থাকবেন না। সেইমতো একটি নির্দেশেনামায় সইও করেছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে ‘হু’ থেকে সরে দাঁড়াল আমেরিকা। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দফতরগুলি থেকেও মার্কিন আধিকারিকদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন। কিন্তু কেন এই পদক্ষেপ? ট্রাম্পের অভিযোগ ছিল, করোনা মোকাবিলায় ব্যর্থ ‘হু’। কোভিড ১৯-কে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করে তারা। এছাড়াও আমেরিকার অভিযোগ, ‘হু’ বর্তমানে অন্য দেশের দ্বারা প্রভাবিত। মার্কিন প্রশাসনের এও অভিযোগ,…
প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে খড়গপুর শহরের বিজেপির বিধায়ক তথা খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়। বুধবার রাতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং মেয়ে নিয়াসা চট হরর-কমেডির মিশেলে ভিন্ন স্বাদের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, রিভিউ লিখলেন প্রভাত রায় হরর-কমেডির মিশেলে ভিন্ন স্বাদের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, রিভিউ লিখলেন প্রভাত রায় ঋতিকার আইনি চ্যালেঞ্জের পোস্ট উধাও! ‘চুপ’ হিরণ, ‘শিব আমার উপরই সন্তুষ্ট’ বলে মুচকি হাসলেন অনিন্দিতা ঋতিকার আইনি চ্যালেঞ্জের পোস্ট উধাও! ‘চুপ’ হিরণ, ‘শিব আমার উপরই সন্তুষ্ট’ বলে মুচকি হাসলেন অনিন্দিতা প্রথম স্ত্রী’র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই…
সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩ পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা গেজেটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ সর্বমোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃষ্টি এবং যানবাহন ও অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্তকরণে সরকারের মঞ্জুরি নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, ২১৩টি পদের মধ্যে রয়েছে—একটি সিনিয়র সচিব, চারটি অতিরিক্ত সচিব, চারটি যুগ্ম সচিব, ১৭টি উপসচিব, ২০টি সিনিয়র সহকারী সচিব এবং মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তার পদ। এছাড়া সিস্টেম…
