Author: নিজস্ব শুভ প্রতিবেদক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারে নতুন করে স্বর্ণ ও রূপার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা। এর আগে এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল কম। এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪…

Read More

একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের আগেই বিকাশে টাকা পাঠিয়ে ভোট কিনতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তারেক রহমান বলেন, একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে। তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে? বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, অনেকে ধরাও পড়েছে। নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। এ দেশে একমাত্র শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেখিয়েছেন কীভাবে দুর্নীতি দমন করতে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে কেবল সীমিত রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। কাঠামোটা ঠিক করা হয়নি। তবে নীতিগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও একটা পার্টিকুলার সময়, ধরেন ২৪ ঘণ্টা বা ৪৮…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে লিসতিওয়াতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। পরিচয়পত্র পেশ করার পর লিসতিওয়াতি রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে এ অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে। দুই দেশের বেসরকারি খাতে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, যাতে বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগানো যায়। তিনি উল্লেখ করেন,…

Read More

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ডেনমার্কের কাছ থেকে আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপটি কিনেই নেয়, তবে এর দাম হতে পারে সর্বোচ্চ ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার। এই হিসাব করতে গিয়ে তিনি আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনেছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ডের মানুষের প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণকে ‘ঔপনিবেশিক’ ও ‘নিষ্ঠুর’ বলে কড়া সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে মাত্র ৭২ লাখ ডলারে আলাস্কা কিনেছিল।…

Read More

নিজস্ব প্রতিবেদক জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এ প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলার সাত আসামিই পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। তবে পলাতক থাকায় অভিযোগ পড়ে শোনানো হয়নি। ফলে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এই মামলার বাকী আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ…

Read More

গতবছর জুলাইতে মুক্তি পায় অনুপম খের পরিচালিত এবং অভিনীত ‘তানভি দ্য গ্রেট’। সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এমনকি এই ছবি দেখানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। এবছরের অস্কারের জন্য মনোনীত ‘তানভি দ্য গ্রেট’। এখবর ছড়িয়ে পড়তেই রীতিমতো খুশির হাওয়া বলিউডে। এই সাফল্যে স্বভাবতই খুশি অনুপম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তানভি দ্য গ্রেট দর্শকদের প্রশাংসা কুড়িয়েছে। এই ছবি সিনেমাপ্রেমীদের হৃদয়ের খুব কাছের। এমন একটা সিনেমা অস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি খুব খুশি। এ আমাদের জন্য একটি গর্বের বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমি জানতাম এই ছবি অনেক দূর যাবে। ‘সারাংশ’-র পর এটি দ্বিতীয় ছবি যার জন্য আমি এত ভালোবাসা পেয়েছি।’

Read More

নির্বাচনি প্রচারের সময় খুন হয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিন বছর পর ওই ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল সেদেশের আদালত। নারা ডিস্ট্রিক্ট কোর্ট সূত্রে খবর, ২০২২ সালের জুলাই মাসে আবেকে গুলি করার পরই গ্রেপ্তার করা হয়েছিল তেতশুয়া ইয়ামাগামিকে। গোটা বিচারপর্বে একবারও নিজেকে কোনোভাবে আড়াল করার চেষ্টা করেননি অভিযুক্ত। প্রথমেই নিজের দোষ স্বীকার করেছেন। কিন্তু, কেন আবেকে খুন করেছিলেন ইয়ামাগামি? তদন্তকারীদের তিনি জানিয়েছেন, ইউনিফিকেশন চার্চ নিয়ে একটি ভিডিয়ো বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই চার্চকে হামলাকারী যুবক ঘৃণা করতেন।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় সাড়ে ২৫ শতাংশের অর্থনৈতিক দায়-দায়িত্ব রয়েছে। এইসব প্রার্থীর মোট ঋণ বা দায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকায়। সাম্প্রতিক পাঁচটি নির্বাচনের তুলনায় এ বছর ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন হলেও মোট ঋণের পরিমাণ এ সর্বোচ্চ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উক্ত সম্মেলনে জানানো হয়, চলতি নির্বাচনে বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশের সমান। তুলনামূলকভাবে,…

Read More

বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনি য়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বক্তব্যের এক পর্যায়ে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান—উল্লেখ করে তারেক রহমান তাঁর কাছে তিনি জানতে চান, এই দুনিয়া, জান্নাত–জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর, তারেক রহমান বলেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি…

Read More