Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বর্তমান ইসলামিক সরকারের ক্ষমতার ভিত্তি আগের যেকোনো সময়ের তুলনায় নড়বড়ে হয়ে পড়েছে—এমন মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের অবসানের পর এই প্রথম ইরানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, সরকারবিরোধী আন্দোলন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট মিলিয়ে দেশটির শাসনব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে। এই গোয়েন্দা মূল্যায়ন এমন এক সময়ে ট্রাম্পকে জানানো হয়েছে, যখন তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবছেন। গত…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ঢাকার উত্তরার পানি ও গ্যাস সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উত্তরার মানুষ নিয়মিত বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে পানি ও গ্যাস সঠিকভাবে পাচ্ছে না, যা তাদের দুর্ভোগের অন্যতম কারণ। মঙ্গলবার রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে, যার ফলে সংকট তৈরি হয়েছে। তিনি নতুন গ্যাস অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। নদী ও পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের খাল-বিল শুকিয়ে গেছে এবং উজানে বাঁধ…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার সময় দেশে দুর্নীতি তলানিতে ছিল। চার দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেনি? মঙ্গলবার ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে নির্বাচনী প্রচারণার সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হত। মানুষ চায় অসুস্থ হলে তারা যেন সময়মতো চিকিৎসা সুবিধা পায়।…

Read More

দক্ষিণ কোরিয়ার পরে এবার নজরে জাপান। উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং উন এবার দু’টি ক্ষেপনাস্ত্র ছুঁড়েছেন। মঙ্গলবার জাপান এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অফ স্টাফ জানিয়েছেন সিয়োল যাকে পূর্ব সাগর বলে, সেই এলাকায় দুটি প্রোজেক্টাইল দেখেছে তাঁরা। এই কথা জানিয়েছে জাপানি সেনা। জাপানি প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দুটি ক্ষেপনাস্ত্র সমুদ্রে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল। কিছুদিন আগেই পেন্টাগনের তরফে দক্ষিণ কোরিয়াকে আদর্শ বন্ধু বলা হয়। এরপরেই এই ক্ষেপনাস্ত্র হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে।…

Read More

একের পর এক ছবিতে সুযোগ পাচ্ছেন অভিনেত্রী নীতাংশি গোয়েল। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেতা রোহিত শ্রফের নতুন ছবিতে কাজ করছেন নীতাংশি। এবার খবর, গোবিন্দা পুত্র যশবর্ধন আহুজার ডেবিউ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নীতাংশিকে। সাজিদ খান পরিচালিত একটি ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে গোবিন্দা পুত্রের। রহস্য রোমাঞ্চ ঘরানার এই ছবির জন্য নতুন মুখের সন্ধানে ছিলেন পরিচালক। সে কারণেই তিনি কাস্ট করেছেন যশবর্ধনকে। নীতাংশিও তুলনামূলক নতুন মুখ। তবে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিতে অভিনয়ের পর দেশজুড়ে প্রশংসিত হয়েছেন তিনি। তারপর থেকেই একাধিক প্রজেক্টে সুযোগ পাচ্ছেন নায়িকা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু হয়েছে।

Read More

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসনে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কারাগারে বন্দিদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। তাই কারাগারে বন্দিদের…

Read More

আমেরিকায় অভিবাসন দপ্তরের (আইসিই) কর্তাদের হাত থেকে রেহাই পেল না দু’বছরের শিশুকন্যা! বাবার সঙ্গে দোকান থেকে বাড়ি ফেরার পথে দু’জনকেই আটক করা হয়। দিনকয়েক আগে ঘটনাটি ঘটে মিনিয়াপোলিসে। আটক করার পর বাবা ও মেয়েকে টেক্সাসের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। পরে অবশ্য এক ফেডেরাল বিচারকের নির্দেশে শিশুটিকে ফিরিয়ে দেয় আইসিই। আদালতের নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটা নাগাদ মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এলভিস জোয়েল টিপান-ইচেভেরিয়া। মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সদস্য জেসন শাভেজ জানান, দোকান থেকে বাড়ি পর্যন্ত এলভিসদের পিছু নেয় একটি গাড়ি। বাড়ি পৌঁছাতেই এলভিসের গাড়ির কাচ ভেঙে তাঁদের অপহরণ করা হয়। অভিযোগ, কোনো বৈধ ওয়ারেন্ট ছাড়াই এই কাজ করা…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখন মধ্যপ্রাচ্যের নিকটে ভারত মহাসাগরে অবস্থান করছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলে এই জাহাজটি। এদিকে, মার্কিন হামলার আশঙ্কা করে প্রস্তুতি নিচ্ছে ইরানও। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধজাহাজটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালিত হয়। তবে এখনো ইরানে হামলার বিষয়েf চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানে হামলা না চালানোর জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাচ্ছে। অন্যদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার…

Read More

আসন্ন নির্বাচনে ভোটকে শুধুমাত্র ক্ষমতার লড়াই হিসেবে নয়, বরং দেশের জন্য মুক্তির গণভোট হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জনসভায় সরাসরি আহ্বান জানিয়েছেন—দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নিজেকেও, দেশকেও মুক্তির পথে এগিয়ে নিন। তাঁর মতে, এটি কেবল ভোট নয়, বরং রাজনীতির ধারা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে জনগণের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্যে ডা. শফিকুর রহমান যশোরের উন্নয়ন চাহিদাকে যৌক্তিক উল্লেখ করে বলেন, দেশের অন্যতম প্রাচীন জেলা…

Read More

আরেকটি বিশ্বকাপ, আরেকটি অসমাপ্ত গল্প। বুলাওয়ের আকাশের নিচে সোমবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের স্বপ্নটা ভেঙে পড়ল নিঃশব্দে! হেরে গেল বাংলাদেশ, আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সোমবার যেন আগেভাগেই লেখা ছিল বিদায়ের গল্প। বাঁচামরার ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেল টাইগার যুবারা। চাপের ভারটা যেন প্রথম বল থেকেই কাঁধে চেপে বসেছিল। টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। প্রথম ওভারের ধাক্কা সামলে অধিনায়ক আজিজুল হাকিম ও রিফাত বেগ কিছুটা আশার আলো দেখালেও সেই আলো বেশিক্ষণ টেকেনি। রিফাতের বিদায়ের পর একের পর এক উইকেট পড়ে…

Read More