Author: অনলাইন ডেস্ক

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে রীতিমতো ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের দল মাত্র ৪৫.২ ওভারে ১৫২ রান তুলে অলআউট হয়ে গেছে। ঘরের মাঠে অ্যাশেজে এর চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ইতিহাসে মাত্র দুবার। কাকতালীয়ভাবে দুবারই ঘটনাস্থল ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ইংল্যান্ডের হয়ে পেসার জশ টাং ৪৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তার শিকার হয়েছেন জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। স্মিথের বিপক্ষে টাং যেন অপ্রতিরোধ্য—পেশাদার ক্রিকেটে স্মিথের বিপক্ষে পাঁচ ইনিংস বোলিং করে পাঁচবারই তাকে আউট করেছেন এই ইংলিশ পেসার। মেলবোর্ন টেস্টে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। ইনিংসের শুরু…

Read More

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রির নিলামে ৪৮ কোটি ২০ লাখ ডলারের দর দিয়ে বিজয়ী হয়েছে এxকটি পাকিস্তানি প্রতিষ্ঠান। লোকসানে জর্জরিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত পিআইএ বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছে। এমন এক সময়ে এই বিক্রয় সম্পন্ন হলো, যখন পাকিস্তান সরকার মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবেলা করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। একাধিক দফা দরপত্রের সময় প্রতিনিধিরা স্বচ্ছ একটি বাক্সে তাদের প্রস্তাব জমা দেন। নিলামে পিআইএর ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫…

Read More

তেলাপিয়া মাছ কারও কাছে প্রিয় খাবার, আবার কারও কাছে একেবারেই অগ্রহণযোগ্য। বাজারে সহজলভ্য ও তুলনামূলক কম দামের কারণে এই মাছ বাংলাদেশের বহু পরিবারের খাবারের তালিকায় থাকলেও দীর্ঘদিন ধরেই তেলাপিয়া নিয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলেই কি তেলাপিয়া মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি অংশ তেলাপিয়াকে ‘গারবেজ’ বা ‘ট্র্যাশ ফিশ’ বলেও অভিহিত করেন। এর পেছনে প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ করেন, তেলাপিয়া মূলত শেওলা, জলজ আগাছা ও নানা ধরনের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। ফলে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর পরিবেশে চাষ হলে এই মাছ সহজেই ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে বিশেষজ্ঞরা এটাও স্বীকার করেন, সঠিক পদ্ধতিতে ও নিরাপদ পরিবেশে…

Read More

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুইটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া, রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিও অবতরণে ব্যর্থ হয়ে চলে…

Read More

ভোটার তালিকায় থাকা ব্যক্তিরা কারাগার বা আইনি হেফাজতে থাকলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এসব ভোটারদের ভোট দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ নির্দেশিকা কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইসির নির্দেশিকায় বলা হয়েছে, জেলখানা বা আইনি হেফাজতে আটক ভোটারের তালিকাভুক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন হবে। এ ধরনের ভোটারদের নিবন্ধনের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (https://prisoner.ocv.gov.bd/login) ব্যবহার হবে। জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ ভোটারদের…

Read More

রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা রয়েছে পড়েছে চারপাশ। গতকাল বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে বেড়েছে শীতের তীব্রতাও। কুয়াশা ভেদ করে এখনও সূর্যের আলো নামেনি শহরের বুকে। শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া…

Read More

অরুণাচলের দাবি থেকে কখনওই সরবে না চিন। আগামী দিনে বেজিংয়ের যা যা লক্ষ্য রয়েছে, তার মধ্যে অন্যতম হল ভারতের এই রাজ্য দখল। মার্কিন কংগ্রেসে সম্প্রতি এমনই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের দাবি, বেজিং ঠিক করেছে, অরুণাচল নিয়ে তারা কোনও রকম সমঝোতায় যাবে না। ভারতের এই অংশ তারা নিয়েই ছাড়বে। এই মার্কিন রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আবার নতুন করে ভারত-চিন বিবাদের আশঙ্কা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে শুধু অরুণাচলই নয়। মার্কিন রিপোর্টে দাবি, চিনের নজরে তাইওয়ানও রয়েছে। এ ছাড়াও রয়েছে দক্ষিণ চিন সাগরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেজিংয়ের লক্ষ্য, ২০৪৯ সালের মধ্যে এই সমস্ত এলাকাকে নিজেদের দখলে নিয়ে ফেলতে। সেই…

Read More

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ৩৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শুক্রবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। পাকিস্তানের লাহোরও আছে দুর্যোগপুর্ণ অবস্থানে। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ ছাড়া ২৩০ স্কোরে কাতারের দোহা চতুর্থ অবস্থানে রয়েছে। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ আজ। একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে…

Read More

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্ধ্র প্রদেশর বন্দরনগরী বিশাখাপত্তনমের উপকূলে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সমুদ্র-ভিত্তিক পারমাণবিক আক্রমণ ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে দেশটি। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র…

Read More

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা এ প্ল্যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতানুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, তেমনি সমতলের মানুষও আছে। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে…

Read More