Author: আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফর দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নেতাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সোমবার এক সরকারি সফরে ভারতে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদি নিজে বিমানবন্দরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান, যা দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি…
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) পদমর্যাদায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি ঘটনাস্থলে র্যাবের তিন সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। র্যাব সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের…
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলেন। রুমিন ফারহানা বলেন, আমি কাউকে কোনো দিন বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমি হাতের ভঙ্গি ব্যবহার করেছি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার একটি কথিত অপরাধের জন্য যদি অপরাধ হয়ে থাকে আমাকে তিনবার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রথমে ভ্রাম্যমাণ আদালত, এরপর শোকজ নোটিশ এবং পরে অনুসন্ধান কমিটি। আমি কীভাবে এমন একটি প্রশাসনের…
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি যে প্রথাগত রীতিনীতির তোয়াক্কা করবে না, তার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ। গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকি এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির পুনর্গঠনের লক্ষ্যে গঠিত এই পর্ষদে যোগ দিতে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। তবে এইr পর্ষদের সদস্য হওয়া কেবলr সদিচ্ছার বিষয় নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে বিশাল অঙ্কের আর্থিক লেনদেন ও ভূ-রাজনৈতিক দেনদরবার। ট্রাম্প প্রশাসনের শান্তি পর্ষদের একটি গোপন অথচ গুরুত্বপূর্ণ শর্ত ফাঁস হয়েছে। গাজা শান্তি পর্ষদের সনদের সাথে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই পর্ষদে ‘স্থায়ী সদস্য’ পদ পেতে আগ্রহী দেশগুলোকে ১০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১২ হাজার…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তিনি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও ঢাকার আমেরিকা দূতাবাসের কর্মকর্তাগণ।
বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজার মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি বড় ধরনের আস্থার বার্তা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান কমিশন এখন পর্যন্ত অত্যন্ত যোগ্যতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করছে এবং বিএনপি বিশ্বাস করে এ কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ও বিএনপির অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা…
প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ চুক্তির মাধ্যমে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিম এর আওতায় রপ্তানিমুখী ও আমদানি বিকল্প শিল্পখাত বিশেষভাবে উপকৃত হবে। টিডিএফ স্কিমের আওতায় যোগ্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে; যা শিল্পখাতে প্রযুক্তি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব কিমিয়া সাআদত…
মাদারীপুরের সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ। তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপ দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায়…
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তবে এ বিষয়ে ইইউর ‘অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট’ (Anti-Coercion Instrument) ব্যবহারের কথা এখনই ভাবা হচ্ছে না বলেও জানান তিনি। রোববার (স্থানীয় সময়) আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল মার্টিন বলেন, ‘পরিস্থিতির গতি খুব দ্রুত এবং নাটকীয়ভাবে বেড়েছে। এতে কোনো সন্দেহ নেই—যদি এই শুল্ক আরোপ করা হয়, তাহলে ইউরোপ অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতির সৃষ্টি হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্যই সংলাপ প্রয়োজন। আপাতত আমরা নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিষয়ে…
জুলাই অভ্যুত্থানে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনও বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল…
