Author: নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ারসার্ভিস সূত্র জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পাশের শেড ও বসতঘরে ছড়িয়ে পড়ে। উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বার্তা২৪.কম-কে জানান, ৪ নম্বর ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ১, ২ ও ৩ নম্বর ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের মোট ১০টি…
সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে বেইমানি করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি তাও সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি। একটি পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার করছে। অথচ, ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। আমরা বলবো, সংস্কার বিএনপির সন্তান। অনেকে আমাদের জিজ্ঞেস করে আমরা সংস্কারের পক্ষে না বিপক্ষে।” তিনি আরও বলেন, “যারা…
মরুভূমির দেশ কুয়েত, যা তার ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত, সেখানে বর্তমানে এক বড় ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি কুয়েতের বিচার মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে বিয়ের হার যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনাও। সরকারি তথ্যমতে, কুয়েতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি নতুন দাম্পত্য জীবন শুরু হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি ৭৫ মিনিটে একটি করে সংসার ভেঙে যাচ্ছে। বিংশ শতাব্দীর শেষভাগে যে সমাজ ব্যবস্থায় বিবাহবিচ্ছেদকে একটি সামাজিক কলঙ্ক হিসেবে দেখা হতো, সেই কুয়েতেই আজ গড়ে প্রতিদিন প্রায় ১৯টি বিচ্ছেদের আবেদন জমা পড়ছে। এ পরিসংখ্যানটি শুধুমাত্র একটি সংখ্যা…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার ঢাকার গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে সাক্ষাতে বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। এদিন, একই স্থানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায়…
নাম–পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে ভবঘুরে নারীদের নির্জন ও পরিত্যক্ত ভবনে নিয়ে যেত সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট। এসব ঘটনার বিষয়ে আদালতে দেওয়া তার স্বীকারোক্তি এখন যাচাই–বাছাই করছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে আসামি যে তথ্য দিয়েছে, সেগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে মিলিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার ‘সম্রাট’-এর প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তিন ভাই ও চার বোনের এই পরিবারটির বড় বোন শারমিন। সবুজ দ্বিতীয় সন্তান। জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া…
সোমবার আচমকাই সকলকে চমকে দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিকে ‘আলবিদা’ জানান নেহা কক্কর। পেশাগতজীবনের পাশাপাশি ব্যক্তিগত সব দায়দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছিলেন গায়িকা। কাতর কণ্ঠে এদিন নেহা জানান, “সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!” আর গায়িকার এহেন মন্তব্য দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি অসমবয়সি দাম্পত্যে অসুখী নেহা কক্কর? নাকি, ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তাঁর সুখের ঘরকন্নায় ভাঙন ধরেছে? জল্পনা শুরু হতেই ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন নেহা কক্কর। ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে ঠিক কী লিখেছিলেন, যার জন্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গায়িকার ডিভোর্স গুঞ্জন? নেহা কক্কর লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং…
আন্তর্জাতিক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, যেহেতু নরওয়ে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই এখন থেকে তিনি কেবল শান্তির দিকেই মনোযোগ দেওয়ার বাধ্যবাধকতা অনুভব করছেন না। পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পিবিএস নিউজআওয়ার প্রথম এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করে। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস: ৮টির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমি আর কেবল শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। শান্তি সবসময় গুরুত্ব পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য…
অস্ট্রেলিয়ার সিডনিসহ পূর্ব উপকূলজুড়ে কয়েক ডজনের বেশি সৈকত মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র দুই দিনে চারটি হাঙর হামলার ঘটনা এবং টানা ভারী বৃষ্টিতে পানি ঘোলা হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, সিডনি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে পোর্ট ম্যাকোয়ারির আশপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মঙ্গলবার সকালে সার্ফিংয়ের সময় এক ব্যক্তি হাঙরের কামড়ে আহত হন। এর আগে সোমবার সন্ধ্যায় সিডনির ম্যানলি এলাকায় ২০ বছরের এক সার্ফার হাঙরের আক্রমণে আহত হন। একই সময়ের মধ্যে এক শিশু অল্পের জন্য রক্ষা পায় এবং আরেক সৈকতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে শেষ পর্যন্ত কারা লড়ছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনের বিধান সম্পর্কে সচেতন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ বিষয়ে চিঠি দিয়ে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর বিধান অনুসরণসংক্রান্ত পরিপত্র সংশ্লিষ্ট সবাইকে জানাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও…
