Author: বিনোদন ডেস্ক
গতবছর জুলাইতে মুক্তি পায় অনুপম খের পরিচালিত এবং অভিনীত ‘তানভি দ্য গ্রেট’। সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এমনকি এই ছবি দেখানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। এবছরের অস্কারের জন্য মনোনীত ‘তানভি দ্য গ্রেট’। এখবর ছড়িয়ে পড়তেই রীতিমতো খুশির হাওয়া বলিউডে। এই সাফল্যে স্বভাবতই খুশি অনুপম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তানভি দ্য গ্রেট দর্শকদের প্রশাংসা কুড়িয়েছে। এই ছবি সিনেমাপ্রেমীদের হৃদয়ের খুব কাছের। এমন একটা সিনেমা অস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি খুব খুশি। এ আমাদের জন্য একটি গর্বের বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমি জানতাম এই ছবি অনেক দূর যাবে। ‘সারাংশ’-র পর এটি দ্বিতীয় ছবি যার জন্য আমি এত ভালোবাসা পেয়েছি।’
নির্বাচনি প্রচারের সময় খুন হয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিন বছর পর ওই ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল সেদেশের আদালত। নারা ডিস্ট্রিক্ট কোর্ট সূত্রে খবর, ২০২২ সালের জুলাই মাসে আবেকে গুলি করার পরই গ্রেপ্তার করা হয়েছিল তেতশুয়া ইয়ামাগামিকে। গোটা বিচারপর্বে একবারও নিজেকে কোনোভাবে আড়াল করার চেষ্টা করেননি অভিযুক্ত। প্রথমেই নিজের দোষ স্বীকার করেছেন। কিন্তু, কেন আবেকে খুন করেছিলেন ইয়ামাগামি? তদন্তকারীদের তিনি জানিয়েছেন, ইউনিফিকেশন চার্চ নিয়ে একটি ভিডিয়ো বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই চার্চকে হামলাকারী যুবক ঘৃণা করতেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় সাড়ে ২৫ শতাংশের অর্থনৈতিক দায়-দায়িত্ব রয়েছে। এইসব প্রার্থীর মোট ঋণ বা দায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকায়। সাম্প্রতিক পাঁচটি নির্বাচনের তুলনায় এ বছর ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন হলেও মোট ঋণের পরিমাণ এ সর্বোচ্চ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উক্ত সম্মেলনে জানানো হয়, চলতি নির্বাচনে বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশের সমান। তুলনামূলকভাবে,…
বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনি য়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বক্তব্যের এক পর্যায়ে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান—উল্লেখ করে তারেক রহমান তাঁর কাছে তিনি জানতে চান, এই দুনিয়া, জান্নাত–জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর, তারেক রহমান বলেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৬৯ হাজার ২৬৫ জন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ ফল দেখতে পাবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮…
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশটির অন্যতম ইসলামি দল জামায়াতে ইসলামী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম নির্বাচন। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রন্টরানার হিসেবে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য ইসলামি দলগুলোর…
ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করতে আজ বুধবার রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত সোয়া ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ কথা জানান। তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে। মাহদী আমিন বলেন, রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুরে মৌলভীবাজার সদর…
ইরান যদি আমায় হত্যা করতে চায়, দুনিয়া থেকে ওদের নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা! সাম্প্রতিক টানাপড়েনের আবহে ইরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারের পতন চেয়ে রাজপথে নেমেছেন বহু মানুষ। সেই বিক্ষোভ-আন্দোলন দমনে ইরান সরকার যে ভাবে বলপ্রয়োগ করছে, তা নিয়ে ‘ক্ষুব্ধ’ ট্রাম্প। ইরানে সরকার বদল প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে তেহরানও পালটা হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনকে। জানিয়েছে, তাদের নেতা খামেনেইয়ের গায়ে হাত পড়লে, তারাও চুপ থাকবে না। গোটা বিশ্বে আগুন জ্বলবে বলেও হুমকি দিয়েছে তেহরান। তার প্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সাক্ষাৎকারে ট্রাম্প…
ই-জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেছেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই-জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে। সেই সঙ্গে কমবে দুর্নীতিও। তিনি বলেন, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি। বুধবার সকালে ভার্চুয়ালি ই-জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ভার্চুয়ালি…
