Author: আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করলেন না ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট সাফ জানালেন, তিনি মস্কো যাবেন না। পালটা পুতিনকে কিয়েভে আসার আমন্ত্রণ জানালেন তিনি। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। উত্তেজনা কমানোর জন্য বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত। রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বা জ্বালানি পরিকাঠামোয় হামলা না চালায়, তাহলে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ব্যবস্থায় আঘাত করবে না।’ জেলেনস্কি জানান, মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাশিয়া ছাড়া অন্য যে কোনো দেশে শান্তি আলোচনায় বসতে রাজি। উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় আবু ধাবিতে বৈঠকে বসেছিলেন রাশিয়া…

Read More

ইরানের সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা উসকে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই দাবি জানিয়েছেন পেজেশকিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভাষণে পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের অভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে বিভাজন উসকে দিয়েছেন। তাদের কারণে কিছু নিরীহ মানুষ এই আন্দোলনে জড়িয়ে পড়ে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য,…

Read More

শুল্কযুদ্ধ ও মার্কিন আগ্রাসনের মাঝে ট্রাম্পের নাকের ডগায় মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বিষয়টি যে একেবারেই পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এবারে তা স্পষ্ট হয়ে গেল। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিবৃতি ওদের কাছে ইউক্রেন যুদ্ধের চেয়ে ভারতের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি বড় হয়ে গেল! ট্রাম্প প্রশাসনের অন্যতম মার্কিন কোষাগার সচিব স্কট বেসান্ত ভারত-ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি মুখ খোলেন বুধবার। তিনি বলেন, “ইউরোপ এবং ভারত এই বিশাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে। এভাবে কি আমেরিকা হুমকি দেওয়া হচ্ছে? অবশ্যই তাদের সেটাই সরা উচিত যা তাদের জন্য ভালো।” এর পর ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনায় ব্যস্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করা জরুরি। চাঁদাবাজির রাজনীতির কারণে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা…

Read More

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াতও থাকবে তাদের সঙ্গে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন দলটির চেয়ারম্যান। জাপার চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের কাছে জনগণের কোনও জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা…

Read More

দীর্ঘ আইনি লড়াই শেষে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অ র্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ‘ইকসিড’ (ICSID) এক ঐতিহাসিক রায়ে নাইকোকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫১৬ কোটি টাকা। বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। তবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪ জুন পরপর দুইবার সেখানে ভয়াবহ বিস্ফোরণ…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন নির্বাহী আদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মোট চার দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এসব ছুটি কার্যকরে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ সময় সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে। এ ছাড়া সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে…

Read More

রাজনৈতিক উত্তেজনায় ঘেরা এক সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সিতোলিনাকে সরাসরি সেটে হারিয়ে টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে শীর্ষ বাছাই বেলারুশিয়ান তারকা জয় পান ৬-২, ৬-৩ ব্যবধানে। এই জয়ে মেলবোর্ন পার্কে চার বছরের মধ্যে তৃতীয় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগোলেন বিশ্ব এক নম্বর সাবালেঙ্কা। শনিবারের ফাইনালে তার প্রতিপক্ষ হবেন এলেনা রিবাকিনা অথবা জেসিকা পেগুলা। ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, “এটা বিশ্বাসই করতে পারছি না। দারুণ একটা অর্জন, তবে কাজ এখনো শেষ হয়নি। জয় পেয়ে খুব খুশি। সে (সিতোলিনা) ভীষণ কঠিন প্রতিপক্ষ এবং পুরো সপ্তাহজুড়েই দুর্দান্ত টেনিস খেলেছে।” ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, যেখানে…

Read More

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এতে কাল শুক্রবার এই পরীক্ষা হতে আর কোনো বাধা নেই।বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। তিনি বলেন, পিএসসির স্মারক নম্বর বিহীন ভুয়া চিঠিতে রিট আটকে গেছে। গত ২০ জানুয়ারি পিএসসির চেয়ারম্যান কে দেওয়া স্মারকলিপির কোন জবাব আমাদের কাছে আসেনি। অথচ পিএসসি চেয়ারম্যান ২২ জানুয়ারি স্মারকলিপির জবাব দিয়েছেন মর্মে একটি চিঠি আদালতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সেই চিঠির কোনো স্মারক নাম্বার বা মেমো নম্বর নেই। এমনকি এই ধরনের কোনো চিঠি আমি পাইনি। এর আগে, গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন চার শিক্ষার্থী। জনপ্রশাসন সচিব, পিএসসির…

Read More

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী একজন আইনপ্রণেতাসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ‘সাতেনা’ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের ‘বিচক্রাফট ১৯০০’ মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট ‘এনএসই ৮৮৪৯’-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে…

Read More