Author: নিজস্ব প্রতিবেদক

সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিটিভির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।…

Read More

দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৯০৬ টাকাবাড়ানোর xসিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। স্বর্ণের এ নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এছাড়া…

Read More

দীর্ঘ টালবাহানা শেষে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শর্তে মন গলল ট্রাম্পের? গতকাল তা নিজেই জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে দিল্লি। পরিবর্তে আমেরিকার থেকে তেল কিনবে ভারত। এছাড়াও আমেরিকা থেকে ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্যও ভারত কিনবে বলে কথা দিয়েছেন মোদি। এই শর্তেই নাকি ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টিকে সামনে এনে কটাক্ষ করছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। মোদির সঙ্গে ফোনালাপের পরেই চূড়ান্ত বাণিজ্যচুক্তি, কমছে…

Read More

চট্টগ্রাম-২ ও ৪ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সরোয়ার আলমগীর আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করে আদালত এ আদেশ দেন। আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অন‍্যদিকে জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী। গত ২৭…

Read More

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Read More

২০২৬ বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স কেবল পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। ১১ ম্যাচে ১৮৭ রান তার ব্যাটের পুরো প্রভাব তুলে ধরে না। কারণ, এই রানগুলোর পেছনে লুকিয়ে ছিল এক অনিশ্চিত প্রত্যাবর্তনের গল্প-যেখানে খেলাই ছিল বড় প্রশ্ন! বিপিএল শুরুর আগে কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা নিজেই প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পুনর্বাসনপ্রক্রিয়ার সময়ের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জিমে পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলার সময় সেলফিটা তুলেছিলাম। তখন বেশ হতাশ ছিলাম। এবারের (২০২৬) বিপিএলে খেলতে পারব কি না, সেটা নিয়ে ভীষণ সন্দিহান ছিলাম। হাঁটুতে একটা চোট ছিল।’ হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার শঙ্কা…

Read More

বালুচিস্তান নিয়ে নাজেহাল পাকিস্তান। গত শনিবার থেকে বালুচিস্তানের বিভিন্ন প্রদেশে লাগাতার হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি(বিএলএ)। তাদের এই অভিযানের নাম ‘অপারেশন হেরফ ফেজ ২’। টানা ৪০ ঘণ্টা ধরে এই অপারেশন চলছে বালুচিস্তানে। পাক সরকারের সম্পত্তি, আইএসআই গোয়েন্দা দপ্তরের কার্যালয়, ব্যাংক সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে বিএলএ বিদ্রোহীরা। যার ফলে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। নিহত প্রায় ২০০ পাক সেনা। যদিও ইসলামাবাদ সেই তথ্য স্বীকার করেনি। তারা পাল্টা জানিয়েছে, বালুচিস্তানে আপাতত নিয়ন্ত্রণ রয়েছে। ১০০ জনের বেশি বিদ্রোহীদের খতম করা হয়েছে, এমনটাই বলছে পাকিস্তান। যদিও বিএলএ-র দাবি বালুচিস্তানের বিভিন্ন অংশ এখনও তাদের দখলে। বিশেষ করে কোয়েট্টা, নোশকিতে রয়েছে তাদের যোদ্ধারা। বিএলএ-এর মুখপাত্র…

Read More

১২ তারিখের নির্বাচনের পর ১৩ তারিখ হবে ‘নতুন বাংলাদেশের উদয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার দাবি, সঠিক নেতৃত্ব পেলে মাত্র পাঁচ বছরেই দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি বলেন, “আমি বিভক্ত বাংলাদেশ চাই না—আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।” সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় কুলালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিপ্লব ও সংগ্রামের লড়াইয়ের কথা…

Read More

নির্বাচনের আগে একটি দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনার খালিশপুরে নির্বাচনী সভায় এই কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জামায়াত আমিরের একটি অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় তারা নির্বাচনে সুযোগ পেলে তাদের আচরণ কী হতে পারে? তারা দেশের স্বার্থ বুঝে না, তারা শুধু নিজের স্বার্থ বুঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে। তিনি আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল কীভাবে নারীদের ঘরের মধ্যে আটকে রাখা যায় সে কথা স্পষ্টভাবে বলে দিয়েছে।…

Read More

ওয়াশিংটন ও তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। পারমাণবিক চুক্তিতে রাজি না হওয়া কিংবা বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ না করলে ইরানে বারবার হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হুমকির পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি…

Read More