Author: নিজস্ব প্রতিবেদক

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের গনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য তিনি গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এর আগে ২ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রীমকোর্ট হতে উভয়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয়েছে। ১৯৮৯ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন নাইমা হায়দার। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। পরে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের…

Read More

ক্ষমতায় গেলে বহির্বিশ্বের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ পরিবর্তনের এক মহা সুযোগ আমাদের দিয়েছেন। আসুন, সেই সুযোগ আমরা কাজে লাগাই। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা বিগত দিনের রাজনীতি পরিহার করে নতুন ধারায় রাজনীতি শুরু করি। আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। ভবিষ্যতে কেউ আর তরুণদের হত্যা করার দুঃসাহস দেখাবে না। নিচে জামায়াত আমিরের পুরো বক্তব্য দেয়া হল প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের…

Read More

নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা যায় না বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এসময় তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের রূপরেখা তুলে ধরে বলেন, ‘জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্বশর্ত হলো নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ। স্থানীয় পরিষদের মাধ্যমে এই অধিকার তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। ক্ষমতা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।’ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দেশের টাকা দেশে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে, তা রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বেকার…

Read More

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৪ বার পেছানো হলো। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামি ১ এপ্রিল ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। সেজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল এসব তথ্য নিশ্চিত করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে…

Read More

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। তেজাবি সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হচ্ছে। এতে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার দাম গতকাল ছিল ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়াও, আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে। জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়ে নির্বাচনকেন্দ্রিক অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মনোনয়ন প্রদান করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে। মনোনয়ন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিনসহ মোট পাঁচ দিনের জন্য এই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যোগাযোগ তৈরি করার বেশ কয়েক বার চেষ্টা করেছিলেন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। একাধিক রুশ কূটনীতিকের মারফত সেই বার্তাও পাঠাতেন। এপস্টেইন ফাইলসের সদ্য প্রকাশিত নথি থেকে এমনটা জানা গিয়েছে। তবে এপস্টেইন সত্যিই পুতিনের সঙ্গে যোগাযোগ করে উঠতে পেরেছিলেন কি না, তা স্পষ্ট নয়। নথি থেকেও সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায়নি। নয়া নথি থেকে জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের রুশ রাষ্ট্রদূত ভিটালি চার্কিনের মৃত্যুর পর ২০১৮ সালের জুনে নরওয়ের এক রাজনীতিকের সঙ্গে ইমেলে যোগাযোগ করেছিলেন এপস্টেইন। কাউন্সিল অফ ইউরোপের তৎকালীন সেক্রেটারি জেনারেল পদে থাকা ওই রাজনীতিককে ক্রেমলিনে একটি বার্তা পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। এপস্টেইনের আর্জি ছিল, রুশ…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। ঢাকা-১৭ আসনের চপ্রার্থী তারেক রহমান। রবিবার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, যেহেতু এটি একটি নির্বাচনি পথসভা, তাই মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন। তিনি বলেন, তিনি এই এলাকারই সন্তান। শৈশব, কৈশোর ও পারিবারিক জীবনের বড় একটি সময় এই এলাকাতেই কেটেছে। তার সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে, এমনকি তাঁর ও তাঁর ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি ১২ তারিখে বিএনপি সরকার…

Read More

নির্বাচনে অর্থ, ধর্ম, পেশিশক্তি, পুরুষতান্ত্রিক ও সংখ্যাগরিষ্ঠতান্ত্রিক শক্তির পুরোনো ধারা অব্যাহত থাকা এবং সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, শুরুতে নির্বাচনে সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনি কার্যক্রমের পুরোনো রাজনৈতিক বন্দোবস্তই বজায় রেখেছেন। রবিবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘প্রাক-নির্বাচন এবং গণভোট পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক…

Read More