Author: নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না ফিরে এলে লোক ভোট কেন্দ্রে আসতো না। দলগুলো আস্থা রেখেছে, তারা মুখে যাই বলুক না কেন। আপনারা তো অতীতে নির্বাচন দেখেছেন, আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন? আমাদের ওপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন। ঈদের মত ভোটের আমেজ চলছে। বৃহস্পতিবার ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। সিইসি বলেন, ঈদের মত ভোটের আমেজ চলছে। বিশ্বাসযোগ্য নির্বাচন দেবো ওয়াদা করেছিলাম। সারাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। বাকিটা সফলভাবে হবে এটাই প্রত্যাশা। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে…

Read More

জন্ম হয়েছিল পুরুষ হিসাবে। কিন্তু মানসিকভাবে নিজেকে নারী হিসাবেই দেখত কানাডার স্কুলে হামলাকারী জেসে ভ্যান রুটসেলার। শরীর এবং মনের দ্বৈতে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগত সে। মাঝে মাঝেই মানসিক বিকৃতি দেখা দিত। সম্ভবত সেই বিকৃতি থেকেই বুধবার কানাডার স্কুলে হামলা চালিয়েছে রুটসেলার। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। বুধবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় রুটসেলার। প্রশাসনের তরফে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার ক্লাস চলছিল ওই সেকেন্ডারি স্কুলে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২০ নাগাদ স্কুলে ঢোকে আততায়ী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সে। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন দৌড়তে শুরু…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১৬২, এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এই কথা বলেন তিনি। এসময় নাহিদ ইসলাম বলেন,‘বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিলো না। আজ আমাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।’ নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তের রয়েছি। তবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটা আসবে সেই রায়-ই মেনে…

Read More

ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এই প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে সকাল ৮টা ২৮ মিনিটে জামায়াতের আমির মনিপুরট বালক উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দিতে যান। ভোট দেওয়ার পরে জামায়াত আমির বলেন, জাতি এই ভোটের অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় যুগ পরে মানুষ ভোট দিতে পেরেছে। সারাদেশে মানুষ বেরিয়ে এসে ভোট দিবেন, যে কেন ষড়যন্ত্র প্রতিহত করবেন। বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের গুলশান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা বেজে ৩৬ মিনিটে ভোট প্রদান করতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও তার সঙ্গে ছিলেন। ভোটদান শেষে তারেক রহমান বলেন, জয়লাভ করলে আইনশৃঙ্খলা সবচেয়ে অগ্রাধিকার পাবেন। ইশতেহার বাস্তবায়নে প্রথম দিন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে । তিনি বলেন, দীর্ঘ…

Read More

পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে আমেরিকা! পাক সংসদে ভাষণ দিতে গিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, আমেরিকা তার কৌশলগত স্বার্থ সিদ্ধির জন্য পাকিস্তানকে ব্যবহার করেছে। আমেরিকা পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ১৯৯৯ সালের পর ফের আমেরিকার সঙ্গে পাকিস্তানের জোট বাঁধা এবং আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ছিল অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। এটি দেশের ক্ষতি করেছে বলেও দাবি করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের প্রাক্তন দুই সামরিক শাসক জিয়াউল হক এবং পারভেজ মুশারফ দেশ বা ইসলামের স্বার্থে নয় বরং মার্কিনিদের সন্তুষ্ট করতেই আফগান যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে। সেই সঙ্গে নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে তিনি আশা করছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রচারিত জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোটরাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান নির্বাচন, ভূ-রাজনীতি, বাংলাদেশ-ভারত সম্পর্ক, তরুণ ভোটারদের গুরুত্ব এবং গুম-খুনের বিচারসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তারেক রহমান বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।…

Read More

প্রতিরক্ষা খাতে নিজেদের সামরিক সক্ষমতা কয়েক গুণ বাড়াতে এক বিশাল চুক্তির পথে হাঁটছে ভারত। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই মেগা প্রকল্পের জন্য প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি রুপি। এই চুক্তিটিকে বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম সামরিক বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের আকাশসীমার নিরাপত্তা আরও সুসংহত করা এবং বিমানবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বিমান বাহিনীতে বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী আরও ২৬টি বিমানের অর্ডার দিয়েছিল। এই নতুন চুক্তিটি অনুমোদিত হলে ভারতীয় সামরিক বাহিনীতে মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা…

Read More

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েও ঋণখেলাপির কারণে উচ্চ আদালতের নির্দেশে তার প্রার্থিতা বাতিল হয়। মঞ্জুর প্রার্থিতা বাতিলে আবেদন করেন একই আসনের এনসিপি নেতা ও ১১…

Read More