দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত রোগী ২৫ হাজার ২৬৯ জন।
এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

