বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘জলসা’র মালিকানা নিয়ে বচ্চন পরিবারে নতুন করে বিরোধের সৃষ্টি হয়েছে।
বাংলোটির মালিকানা দাবি করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা।
তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই ১৯৯৩ সালে দানপত্রের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়।
মুম্বাইয়ের জুহুর ভি এল মেহতা রোডের বি/২ নম্বর ঠিকানায় অবস্থিত ‘জলসা’ দীর্ঘদিন ধরে অমিতাভ বচ্চনের বাসভবন হিসেবে পরিচিত। প্রতি রবিবার এই বাংলোর সামনে জড়ো হওয়া ভক্তদের দর্শন দেন বলিউডের বিগ বি।
সেই পরিচিত বাংলোর মালিকানা নিয়েই এবার আইনি বিরোধে জড়িয়েছে বচ্চন পরিবার।

