দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পতিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
তিনি অভিযোগ করেন, সারা দেশে পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে পতিত শক্তি। দেশের মানুষের কাছে ফ্যাসিস্টদের কোনো গ্রহণযোগ্যতা নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে অর্থপাচারসহ বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।
তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।তিনি বলেন, এসব অপকর্ম করে তারা বেশিদিন টিকে থাকতে পারবে না। অপশক্তি কখনও চুপচাপ বসে থাকে না; বরং বিভিন্ন অপকৌশলে লিপ্ত থাকে।
টকশোগুলোতেও ফ্যাসিস্টদের দোসররা নানা ধরনের মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

