আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ক্ষমতাধর রাষ্ট্রগুলোর আচরণ এবং ভেটো ব্যবহারের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মহাসচিব আন্তোনিও গুতেইরেস। একই সঙ্গে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।
১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেইরেস বলেন, ক্ষমতাধর রাষ্ট্রগুলো আন্তর্জাতিক নিয়ম-কানুন অমান্য করেও অনেক ক্ষেত্রে দায়মুক্তি পাচ্ছে। এতে ছোট-বড় দেশগুলোর মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে শক্তিধর রাষ্ট্রগুলো যা খুশি করতে পারে। এর ফলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
গুতেইরেস বলেন, বিশ্ব ক্রমেই বহুকেন্দ্রিক হয়ে উঠছে এবং বৈশ্বিক ক্ষমতার কাঠামোও বদলাচ্ছে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী কাঠামোয় গড়ে ওঠা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও পরিবর্তিত বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিশেষ করে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব ও ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাস জরুরি।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের পর্ব শুরু হচ্ছে। গুতেইরেসের বর্তমান মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।
Keep Reading
Add A Comment

