স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মীয় পরিচয়, সংস্কৃতি বা নৃতাত্ত্বিক পরিচয়ের আগে সবার পরিচয় বাংলাদেশের নাগরিক হিসেবে। দেশের সব নাগরিক নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন এবং রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠীর সদস্য—সবাই এ দেশের সমান অধিকারভুক্ত নাগরিক। সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না এবং সব ধর্মাবলম্বীর ধর্মচর্চা ও উপাসনালয় প্রতিষ্ঠার স্বাধীনতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা বাস্তব জীবনেও নিশ্চিত করা হবে।
অতীতের ফ্যাসিবাদী শক্তি সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করত উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের কোনো নাগরিক নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেবেন না। ধর্মীয় পরিচয়ের আগে সবাই সমান অধিকার নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হবেন।
কেউ সংখ্যালঘু নন, সবাই সমান অধিকারভুক্ত নাগরিক
জন্মাষ্টমী র্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন
Keep Reading
Add A Comment

