দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দেওয়া হচ্ছে। ২৮ জুন থেকেই ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।’
তবে এবার ভারতের ভিসা আবেদনে বেশকিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, আবেদনের একদিন আগেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। দেশের ৫টিইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন করা যাবে। এগুলো হলো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।

