ব্রিটেনের লেবার পার্টির অন্যতম নেতা লর্ড পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করল পুলিশ। মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি পদের অপব্যবহারের অভিযোগে সোমবার বাড়ি থেকেই ৭২ বছর বয়সি ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দুটি বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। বিদেশমন্ত্রী থাকাকালীন তিনি এপস্টাইনকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ম্যান্ডেলসন।

