Friday, July 24, 2026

ইরান-আমেরিকা যুদ্ধ থামাতে সম্প্রতি পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তারই সুযোগ নিয়ে এবার ট্রাম্পের দেশে কাছে কার্যত ‘ভিক্ষা’ চাইল ইসলামাবাদ। ওয়াশিংটনের কাছে শাহবাজ শরিফ সরকার এক হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক ‘এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন সাপোর্ট ফেসিলিটি’র আরজি জানিয়েছে। সেটির মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর। মার্কিন কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্টের কাছে এই আবেদন রেখেছেন পাক অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব। চলতি সপ্তাহে এবিষয়ে দু’জনে বৈঠকও করেন। সেখানে দ্বিপাক্ষিক স্তরে আর্থিক সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদিত হলে অর্থ সংকটে বিধ্বস্ত পাকিস্তানের অর্থনীতি অনেকটাই স্বস্তি পাবে। যদিও এখন পর্যন্ত এবিষয়ে কোনো বিবৃতি দেয়নি দুই দেশ।

Exit mobile version