Friday, July 17, 2026

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান।

মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর তিনি এ কথা জানান।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে তার বোন জানান, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। তাকে একটি রুমের মধ্যে সারাদিন কাটাতে হয়। বাইরে যাওয়ার জন্য খুব স্বল্প সময় দেওয়া হয়, তবে কারও সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না।

সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে সে খবর ফলাও করে প্রচার হয়। তবে পাকিস্তান সরকার বরাবরই বলেছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

Exit mobile version