সাভারের বলিয়াপুর এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি ওয়ার্কশপে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাভার ফায়ার সার্ভিসের ফাইটার মাহিদুর রিয়াদ জানান, রাত ৮টা ৪০ মিনিটে তারা আগুনের সংবাদ পান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

