বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহী অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘কেন বিয়ে করব?’—এমন প্রশ্নও করেছেন একাধিকবার। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যাদবপুরের প্রাক্তন সাংসদ।
শোনা যাচ্ছে, কালিম্পংয়ে বসবে মিমির বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমি পাহাড়কে সাক্ষী রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান—এমনই খবর ছড়িয়েছে। তবে অভিনেত্রী নিজে এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করেননি।
টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, মিমির মনের মানুষ নৌসেনায় কর্মরত। তাঁর নাম সিদ্ধার্থ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে মিমির সঙ্গে গ্রুপ সেলফিতে সিদ্ধার্থকে দেখা গেছে। এরপরই তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
শোনা যাচ্ছে, নভেম্বরে আইনি বিয়ে এবং ডিসেম্বরে সামাজিকভাবে চার হাত এক হতে পারে তাঁদের। দুই পরিবারে নাকি ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও এ বিষয়ে মিমির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ দিয়ে পরিচিতি পাওয়া মিমি পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘বাপি বাড়ি যা’সহ একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও একসময় টলিপাড়ায় আলোচনায় ছিল।
বর্তমানে দুর্গাপুজোয় মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি অভিনীত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এরই মধ্যে বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এনেছে অভিনেত্রীকে। সত্যিই কি ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়ছেন মিমি—উত্তর মিলবে তাঁর মুখ থেকেই।
Keep Reading
Add A Comment

