সাংবাদিক বেনি রে হারমনিকে হোয়াইট হাউসের সহকারী প্রেসসচিব হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ২৪ বছর বয়সি বেনি আজ থেকেই দায়িত্ব নিতে পারেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন তিনি। এর আগে স্প্রিংফিল্ডে সঞ্চালিকা ছিলেন। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুতে আবেগঘন বার্তা দেওয়ায় তাকে ওই সংবাদমাধ্যম থেকে সাসপেন্ড করা হয়েছিল।
চার্লি কার্ক প্রতিষ্ঠিত ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র হয়েও কাজ করেছেন বেনি। শনিবার এক্সে তিনি জানান, হোয়াইট হাউসের সহকারী প্রেসসচিব হিসেবে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন তিনি।

